• রাজনীতি

‎ইনিয়ে-বিনিয়ে বহু লোভ-লালসা দেখানো হয়েছে, আমরা ফিরেও তাকাইনি: জামায়াত আমির

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ইনিয়ে-বিনিয়ে বহু লোভ-লালসা আমাদেরকে দেখানো হয়েছে। এসবের দিকে ফিরেও তাকাইনি, ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি। কথা দিচ্ছি, যে কেউ তার ইচ্ছা জাতির সাথে প্রতারণা করুক, বিরোধীদল হিমালয় পর্বতের মতো অটল থেকে লক্ষ্যপানে এগিয়ে যাবে।
‎
‎রোববার (১৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আমার বাংলাদেশ (এবি পার্টি) আয়োজিত জুলাই সনদের এক বছর উপলক্ষে মুক্ত আলোচনায় সভায় তিনি এ কথা বলেন।
‎
‎জামায়াত আমির বলেন, আগের স্বৈরাচার যে পথে হেঁটেছিল, হুবহু একই রাস্তা ধরেই বর্তমান বিএনপি সরকার হাঁটছে। বিরোধীদল কি গালে আঙুল দিয়ে বসে থাকবে? শত ইঞ্জিনিয়ারিং, চুরি-চামারির পরে জনগণ আমাদেরকে যে কয়টি আসন দিয়েছে, এই আসনের ৮৯ জন এমপি সারাদেশের ১৮ কোটি মানুষের পাহারাদার হয়ে কাজ করবে।
‎
‎তিনি আরও বলেন, আমরা কথা দিচ্ছি, বিএনপি বদলে গেলেও আমরা আমাদের কথা বদলাবো না। জুলাই সনদ আর গণভোটের গণরায় আদায় করেই ছাড়বো।
‎
‎জামায়াতের আমির বলেন, জনগণের অধিকার নিশ্চিত করা, ফ্যাসিবাদের পথ বন্ধ করা, বৈষম্যহীন সমাজব্যবস্থা গড়ে তোলা, মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা এবং আমাদের সন্তানদের ভবিষ্যৎ সুন্দর ও বাসযোগ্য করার লক্ষ্যেই আমাদের এই আন্দোলন।
‎
‎তিনি আরও বলেন, আন্দোলনে কোনো চক্রান্তের পরোয়া করবো না। তবে এটা ঠিক, দেশকে ভালোবাসি। জ্বালাও-পোড়াও আন্দোলনের কর্মসূচি নয়। আমাদের সন্তানরা ২৪-এ দেখিয়ে দিয়েছে জ্বালাও-পোড়াও লাগে না, খালি হাতে ঈমানী বল, দেশপ্রেম বুকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে গেলেই ফ্যাসিবাদের পতন হয়।

মন্তব্য (০)





image

বিএনপির মুখে হচ্ছে জুলাই সনদ আর অন্তরে আ. লীগ: হাসনাত

১

‎নিউজ ডেস্কঃ বিএনপির মুখে হচ্ছে জুলাই সনদ আর অন্তরে আওয়া...

image

সাত মাসে ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি : হাসনা...

২

নিউজ ডেস্ক :  জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষর...

image

আগের স্বৈরাচারের পথেই হাঁটছে বিএনপি সরকার : জামায়াত আমির

৩

‎নিউজ ডেস্কঃ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পথেই বিএনপি সরকার হাঁটছে বল...

image

‎মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জিয়াউর রহমান ফাউন্...

৪

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ...

image

সাংস্কৃতিক আগ্রাসনের স্থানীয় এজেন্ট ছিল ফ্যাসিস্ট শাসনামল...

৫

নিউজ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলে...

  • company_logo