ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ৫ আগস্টের পর যেভাবে হিন্দু ধর্মাবলম্বীদের পাশে ছিল জামায়াত, পূজাকে সামনে রেখে ঠিক একইভাবে পাশে থাকবে দল— এমনটাই জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর মিন্টো রোডে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, দুর্গাপূজা সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সাথে এই বৈঠক হয়েছে, হিন্দু ধর্মের মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে, সমস্যা সমাধানে বিরোধী দল কিভাবে ভূমিকা রাখতে পারে সেসব বিষয় নিয়েও কথা হয়েছে।
সংবিধান নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধান সংশোধনের ধারণাকেই প্রত্যাখ্যান করেছে বিরোধী দল। সংশোধন নয়, বিরোধী দল চায় সংবিধানের পূর্ণ সংস্কার।
এ সময় আসন্ন পূজায় বিভিন্ন মন্দির পরিদর্শনের জন্য জামায়াতের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানান হিন্দু ধর্মের নেতারা।
নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্...
নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর...
নিউজ ডেস্ক : আত্মপ্রকাশের দুই বছরের মাথায় কেন্দ্রীয় কমিটি পু...
নিউজ ডেস্ক : প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার লেলিয়ে দ...
নিউজ ডেস্ক : কুমিল্লা-৪ আসনের এমপি ও এনসিপির দক্ষিণাঞ্চলের ম...

মন্তব্য (০)