• রাজনীতি

‎জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ ঢাকার উত্তরায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ উঠেছে। এ সময় ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৩৩ নম্বর সড়কে অবস্থিত বাড়িটিতে হামলা হয়।

‎হামলার বিষয়টি নিশ্চিত করেছেন জিএম কাদের নিজেই। তিনি বলেন, সকালের দিকে ৫০ থেকে ৬০ জন যুবক বাসার সামনে এসে উত্তেজনামূলক স্লোগান দেয়। পরে ইটপাটকেল ছোড়ে ও ভাঙচুর চালায়। এ সময় ভারতের দালাল বলে স্লোগানও দেয়া হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
‎
‎একাধিক ভিডিওতে দেখা যায়, এক দল লোক ‘ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, ‘ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দিয়ে জি এম কাদেরের বাসায় ইট নিক্ষেপ করছে। তাদের হাতে ছিল একাধিক ব্যানার। এ সময় তাদেরকে আরও বিভিন্ন স্লোগান দিতে শোনা যায় এবং জি এম কাদেরের গ্রেফতারের দাবিও জানান।
‎
‎অপরদিকে জাতীয় পার্টির পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় পরবর্তী করণীয় পরে জানিয়ে দেওয়া হবে। তবে কারা এ হামলা চালিয়েছে, হামলায় কেউ হতাহত হয়েছেন কিনা কিংবা কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বিবৃতিতে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

মন্তব্য (০)





image

আ. লীগের নেতাকর্মীরা আত্মবিশ্বাসের সঙ্গে মিথ্যা বলেন: তাস...

১

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের নেতা-কর্মীরা অত্যন্ত আত্মবিশ্ব...

image

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে: জামায়াত...

২

নিউজ ডেস্কঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা ...

image

জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসির কারণেই সংকট তৈরি হয়েছে: বিরো...

৩

নিজস্ব ডেস্ক : গণভোট-জনগণের রায়কে অস্বীকার ও জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি...

image

পোশাকশ্রমিকদের আগামীতে আর আন্দোলনে নামতে হবে না, আশা রাশে...

৪

নিজস্ব ডেস্ক :পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামোর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর ...

image

অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমির

৫

নিউজ ডেস্কঃ অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ...

  • company_logo