• লিড নিউজ
  • রাজনীতি

দেশের ভূখণ্ডে প্রবেশ করলেই গ্রেফতার হবেন শেখ হাসিনা

  • Lead News
  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বিদেশে অবস্থানরত অন্য দণ্ডিত পলাতক আসামিদের ক্ষেত্রে বাংলাদেশের আইন যেভাবে প্রয়োগ করা হয়, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রেও একই আইন প্রয়োগ করা হবে।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর আকাশপথে বাংলাদেশে ফিরতে চান বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করলে তাকে গ্রেফতার করা হবে।

তিনি বলেন, ‘কে কী বলছেন বা তিনি যেখানেই আত্মগোপনে থাকুন না কেন, বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করলে শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে।’

শামা ওবায়েদ ইসলাম বলেন, শেখ হাসিনা একজন দণ্ডিত অপরাধী। তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অসংখ্য অভিযোগ রয়েছে। দেশের প্রচলিত আইন অনুযায়ী তার ক্ষেত্রে কোনো ধরনের বিশেষ সুবিধা বা আচরণের সুযোগ নেই।

তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন দণ্ডিত অপরাধী, সাজাপ্রাপ্ত আসামি। মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে।’

বিদেশে পালিয়ে থাকা দণ্ডিত ব্যক্তিদের বিষয়ে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী শেখ হাসিনার ক্ষেত্রেও সরকারের অবস্থান অপরিবর্তিত রয়েছে বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী পুনর্ব্যক্ত করেন।

মন্তব্য (০)





image

হঠাৎ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির, নেপথ্যে ...

১

নিউজ ডেস্কঃ পূর্বনির্ধারিত সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়...

image

১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফিরতে চাওয়ার খবর দেওয়া কে এই মোজ...

২

নিউজ ডেস্ক : মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর দেশে ফ...

image

আওয়ামী লীগকে চিরতরে ধ্বংস করে দেওয়ার মাধ্যমেই বাংলাদেশ মু...

৩

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগকে চিরতরে ধ্বংস করে দেওয়ার মাধ্যম...

image

রাজনৈতিক কারণে ঢাকাকে দুই ভাগ করা হয়: আব্দুস সালাম

৪

নিউজ ডেস্কঃ ঢাকাকে দুই সিটি করপোরেশনে বিভক্ত করার সিদ্ধ...

image

হাসিনাকে ভারতে নাগরিকত্ব দিয়ে রাখার আহ্বান বিএনপি নেতাদের

৫

নিউজ ডেস্কঃ পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর কখন...

  • company_logo