ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দেওয়ার প্রায় দুই ঘণ্টার মাথায় নিজের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া। তিনি জানিয়েছেন, আপাতত পদত্যাগ করছেন না।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পদত্যাগের ঘোষণা দেন সুলতান মোহাম্মদ জাকারিয়া। পদত্যাগের পেছনে কয়েকটি কারণও তুলে ধরেন তিনি। তবে প্রায় দুই ঘণ্টা পর একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমি আমার সিদ্ধান্ত স্থগিত করেছি। দল থেকে পদত্যাগ করছি না।’
এ ছাড়া ফেসবুকে তিনি লিখেন, আমার দলের সহকর্মীদের অনুরোধ ও আশ্বাসে আমার পদত্যাগের সিদ্ধান্তটি স্থগিত করেছি।
এর আগে, এনসিপির আরেক যুগ্ম আহ্বায়ক হান্নান মাসুদ এবং যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিনের বিরুদ্ধে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ আনেন সুলতান জাকারিয়া। এসব বিষয়ে দলের কেন্দ্রীয় নেতাদের অবহিত করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। এ কারণেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান।
এদিকে এনসিপির একজন কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘সুলতান জাকারিয়া অনেক দিন ধরে দলের নানা বিষয়ে তিনি দরকষাকষি করছেন। বর্তমান দলের আহ্বায়ক নাহিদ ইসলামসহ শীর্ষ নেতাদের সাথে এসব বিষয় নিয়ে তিনি আলোচনা করছেন৷ আমার মনে হয়, তিনি দল ছেড়ে যাবেন না। এনসিপিতে থাকবেন।’
নিউজ ডেস্কঃ ‘পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগের বিরুদ্...
নিউজ ডেস্কঃ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গো...
নিজস্ব ডেস্ক : প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান বলেছেন, শেখ হাসিন...
নিউজ ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন,...
নিউজ ডেস্কঃ গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ বলেছেন,...

মন্তব্য (০)