ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ শেখ হাসিনা কখনোই ফাঁসিতে ঝোলার জন্য বাংলাদেশে ফিরবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।
সোমবার (২৩ নভেম্বর) রাতে ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি। রাশেদ লেখেন, ‘শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তি অনুযায়ী সিমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর চিন্তা করা হলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতারা কেনো পেট্রাপোল সীমান্ত পরিদর্শনে আসবে? আর সেটির ভিডিও করেই বা কেনো ছাড়া হবে? শেখ হাসিনাকে যেহেতু আশ্রয় দিয়েছে ভারত, সুতরাং বন্দী হিসেবে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর যাবতীয় উদ্যোগ গ্রহণ করা কিংবা সীমান্ত পরিদর্শন করবে ভারতের প্রশাসন, গোয়েন্দা সংস্থা বা আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু এই কাজ কেনো নানক-নাছিম-মায়াদের করতে হলো? তাহলে কি নানক-নাছিম-মায়ারা ভারতের নাগরিকত্ব গ্রহণ করে ভারতীয় গোয়েন্দা সংস্থা বা আইনশৃঙ্খলা বাহিনীতে ফিল্ড অফিসার হিসেবে নিয়োগ পেয়েছে?’
প্রধানমন্ত্রীর এই সহকারী আরও লেখেন, ‘শেখ হাসিনা কখনোই ফাঁসিতে ঝুলার জন্য বাংলাদেশে ফিরবে না। বরং এসব স্ট্যান্টবাজি করে আ.লীগের নেতাকর্মীদের মাঠে নামিয়ে মাইর খাওয়াবে। শেখ হাসিনা হয়তো মনে করছে, শেষ চেষ্টা করে দেখি নেতাকর্মীদের মাধ্যমে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করে আরেকটি ১/১১ এর মতো পরিস্থিতি সৃষ্টি করা যায় কি না? কিন্তু সেটি কখনোই হবে না। বিজিবি অ্যাকশনে আছে, সাথে সীমান্তবর্তী এলাকার লোকজন ইতোমধ্যে প্রস্তুতি নিয়ে পাহারা বসিয়েছে। বাংলাদেশের গণঅভ্যুত্থানের শক্তি সমূহের স্পষ্ট কথা, দিল্লির সেবাদাসী শেখ হাসিনাকে ভারত নাগরিকত্ব দিয়ে রেখে দিক, তাকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হবেনা!’ আর বন্দী বিনিময় চুক্তি অনুযায়ী দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে ভারত তাকে ফেরত পাঠালে তার জন্য অপেক্ষা করছে ফাঁসির দঁড়ি…’
এদিকে, আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে দুই বছরেরও বেশি সময় থাকার পর আগামী বিজয় দিবসের দিনই দেশে ফেরার পরিকল্পনা করছেন তিনি। শেখ হাসিনার মুখপাত্রের বরাতে মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন, রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে যেন তার দেশে ফেরার ব্যবস্থা করা হয়।
নিজস্ব ডেস্ক : দীর্ঘ দুই বছর ধরে নির্বাসিত থাকা ক্ষমতাচ্যুত সাবেক স্বৈরাচার প...
নিউজ ডেস্কঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে প্রতিহতের ঘো...
নিজস্ব ডেস্ক : আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে চান গণঅভ্যুত্থানে...
নিজস্ব ডেস্ক : জামায়াত এনসিপির শর্ত, পাটোয়ারীর লাগামহীন বক্তব্য, ঐক্যের পথে ব...
নিউজ ডেস্ক : জাতীয় ঐক্য গড়তে হলে বিএনপিকে আগে নিজেদের ভুল স্...

মন্তব্য (০)