• রাজনীতি

আ. লীগের ‘নৈরাজ্য’ ঠেকাতে দুপুরে মোটরসাইকেল র‍্যালি করবে এনসিপি

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা দিয়ে রাজধানী ঢাকায় মোটরসাইকেল র‍্যালি আয়োজন আজ মঙ্গলবার করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে র‌্যালিটি শুরু হবে।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এনসিপি ঢাকা মহানগর উত্তর এ কর্মসূচির কথা জানায়।

র‍্যালিতে উপস্থিত থাকবেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব এবং যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির মেয়রপ্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও কর্মসূচিতে অংশ নেবেন।

মানিক মিয়া অ্যাভিনিউয়ের আড়ং প্রান্ত থেকে শুরু হওয়া র‍্যালিটি আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া ও মিরপুর ১০ নম্বর হয়ে মিরপুর ১৪ নম্বরে গিয়ে শেষ হবে।

 

মন্তব্য (০)





image

শেখ হাসিনা কখনোই ফাঁসিতে ঝোলার জন্য দেশে ফিরবে না: রাশেদ ...

১

নিউজ ডেস্কঃ শেখ হাসিনা কখনোই ফাঁসিতে ঝোলার জন্য বাংলাদে...

image

হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান সরকারকে প্লেনের ব্যবস্থ...

২

নিজস্ব ডেস্ক : দীর্ঘ দুই বছর ধরে নির্বাসিত থাকা ক্ষমতাচ্যুত সাবেক স্বৈরাচার প...

image

দুই বছরের বেশি সময় ধরে ভারতে নির্বাসিত, ১৬ ডিসেম্বর দেশে ...

৩

নিজস্ব ডেস্ক : আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে চান গণঅভ্যুত্থানে...

image

‘পাটোয়ারীর লাগামহীন বক্তব্য ও জামায়াত-এনসিপির শর্ত ঐক্য...

৪

নিজস্ব ডেস্ক : জামায়াত এনসিপির শর্ত, পাটোয়ারীর লাগামহীন বক্তব্য, ঐক্যের পথে ব...

image

ঐক্য গড়তে হলে বিএনপিকে আগে মুচলেকা দিতে হবে: পাটওয়ারী

৫

নিউজ ডেস্ক : জাতীয় ঐক্য গড়তে হলে বিএনপিকে আগে নিজেদের ভুল স্...

  • company_logo