• রাজনীতি

‎গাড়ি থেকে নিজেই সরকারি লোগো খুলে ফেললেন ইশরাক

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুলে ফেলেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

‎সোমবার (১৯ অক্টোবর) দুপুরে নিজ বাড়ি থেকে প্রেসক্লাবে যাওয়ার সময় গাড়ি থেকে লোগো খোলেন তিনি।
‎
‎এ সময় ইশরাক হোসেন গণমাধ্যমকে বলেন, দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি। বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে।
‎
‎তিনি বলেন, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে, তবে মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলবে।
‎
‎এর আগে, শনিবার (১৭ অক্টোবর) ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক আগ্নেয়াস্ত্র উঁচিয়ে গেণ্ডারিয়া এলাকায় ‘মাদকবিরোধী অভিযানে’ নামেন। এ সময় তার সঙ্গে থাকা ব্যক্তিদের হাতেও আগ্নেয়াস্ত্র দেখা যায়। ঘটনার ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং রোববার (১৮ অক্টোবর) দিনভর তা আলোচনা-সমালোচনার কেন্দ্রে ছিল। এ নিয়ে বিএনপিতে অস্বস্তি তৈরি হয় এবং সরকারের জন্য বিষয়টি বিব্রতকর হয়ে দাঁড়ায়।

মন্তব্য (০)





image

‎আমাকে টার্গেট করা হয়েছে, পদত্যাগের ঘোষণায় ইশরাক

১

নিউজ ডেস্কঃ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়ি...

image

দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন

২

নিউজ ডেস্ক : মাদকের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়েই বর্তমা...

image

রাতভর নাটকীয়তার পর সকালে পদত্যাগের ঘোষণা ইশরাকের

৩

নিউজ ডেস্ক : মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে অংশ নেওয়ার...

image

সরকারকে নয়, আজ থেকে ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব: জামায়াত...

৪

নিউজ ডেস্ক : সরকারকে উদ্দেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আম...

image

জাতির সঙ্গে বিএনপি বিশ্বাসঘাতকতা করেছে: জামায়েত নেতা আবদু...

৫

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্র...

  • company_logo