• রাজনীতি

বিএনপি ক্ষমতায় না থাকলে আপনাদের শকুনের মত ছিঁড়ে খাবে আ. লীগ: রাশেদ খান

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বিএনপি ক্ষমতায় না থাকলে আওয়ামী লীগ জামায়াত নেতাদের ‘শকুনের মতো ঠুকরে ঠুকরে ছিঁড়ে খাবে’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান।

মঙ্গলবার (২০ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান বলেন, ‘রাজপথের বক্তব্যে অনভ্যস্ততার কারণে সংসদে কিংবা রাজপথে বিরোধী দলের নেতা হিসেবে বক্তব্য দিতে গিয়ে জামায়াত নেতারা প্রায়ই খেই হারিয়ে ফেলছেন। বিশেষ করে সরকার সম্পর্কে দলটির আমিরের বক্তব্য নিয়ে মানুষ হাসিঠাট্টা করছে।’

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, ‘২৪-এর গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র পুনর্গঠনে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে যে সমন্বয় থাকা প্রয়োজন ছিল, জামায়াত তা ধারণ করতে পারছে না। আওয়ামী লীগ সরকারের আমলে শেখ হাসিনার বিরুদ্ধে যে ভাষায় বক্তব্য দেওয়া হতো, জনগণের ভোটে নির্বাচিত সরকারের বিরুদ্ধে জামায়াতও প্রায় একই ভাষায় কথা বলছে।’

তিনি আরও বলেন, আওয়ামী লীগ আমলের বিরোধীদলীয় নেতাদের বক্তব্য অনুসরণ করতে গিয়ে জামায়াত নেতারা খেই হারাচ্ছেন। শক্তিশালী বিরোধী দল হিসেবে নিজেদের তুলে ধরতে গিয়ে ‘পালিয়ে যাবে’, ‘লুঙ্গি থাকবে না’, ‘হেলিকপ্টার রেডি করে রাখুন’ এবং ‘আরেকটি গণঅভ্যুত্থান হবে’, এ ধরনের বক্তব্য দিয়ে তারা নিজেদের হাসির পাত্র করছেন।

পোস্টে জামায়াত নেতাদের উদ্দেশে রাশেদ খান বলেন, বিএনপি সরকার ক্ষমতায় না থাকলে আওয়ামী লীগ তাদের ‘শকুনের মতো ঠুকরে ঠুকরে ছিঁড়ে খাবে’।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরের দিনেই বোয়ালখালীতে নিষিদ্ধ ...

১

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফরের...

image

নিরীহ আওয়ামী লীগের যেন ক্ষতি না হয়: এনায়েতুল্লাহ আব্বাসী

২

নিউজ ডেস্কঃ বিচার করতে গিয়ে আওয়ামী লীগের নিরীহ নেতাকর্ম...

image

‘মাদক সমাজদেহকে শেষ করে দিচ্ছে, ইশরাকের যা করা দরকার ছিল,...

৩

নিউজ ডেস্কঃ মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশর...

image

‎গোলাম পরওয়ায়ের প্রশ্ন— এখনই মন্ত্রীদের বিদায় হওয়া লাগছে,...

৪

নিউজ ডেস্কঃ সরকারের সিদ্ধান্ত ও পদক্ষেপের মধ্যে সমন্বয়হীনতা ...

image

অতিথি তালিকায় নাম না থাকায় ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনে ...

৫

নিউজ ডেস্কঃ  জুলাই শহীদদের স্মরণে ‌‘জুল...

  • company_logo