ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগের বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, এটি তাঁদের দলীয় সিদ্ধান্তের বিষয়। পরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী চেয়েছেন বলেই তিনি পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম সফরে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র হাতে নেওয়ার বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, মাদক সমাজদেহকে শেষ করে দিচ্ছে। তাঁর যা করা দরকার ছিল, তিনি তা করেছেন। সেখানে পুলিশ ও ফোর্স ছিল। তবে তাঁর হাতে অস্ত্র না থাকলে ভালো হতো।
তিনি বলেন, তাঁর কাজকে নেতিবাচক বলার সুযোগ নেই। তবে একজন জনপ্রতিনিধি বা প্রতিমন্ত্রী প্রকাশ্য দিবালোকে অস্ত্র হাতে বহন করলে কিংবা কাউকে অস্ত্র দিয়ে লক্ষ্য করলে, তাঁর উদ্দেশ্য ভালো হলেও অন্যরা খারাপ উদ্দেশে এটিকে দৃষ্টান্ত হিসেবে ব্যবহার করতে পারে। নাগরিক আচরণের দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করা উচিত।
মাদক নির্মূলের বিষয়ে জামায়াতের অবস্থান তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেন, সংসদে মাদক নিয়ন্ত্রণ আইন পাস হয়েছে। তবে তাঁরা শুধু মাদক নিয়ন্ত্রণ নয়, মাদক নির্মূল চান।
নিউজ ডেস্কঃ বিএনপি ক্ষমতায় না থাকলে আওয়ামী লীগ জামায়াত ...
নিউজ ডেস্কঃ বিচার করতে গিয়ে আওয়ামী লীগের নিরীহ নেতাকর্ম...
নিউজ ডেস্কঃ সরকারের সিদ্ধান্ত ও পদক্ষেপের মধ্যে সমন্বয়হীনতা ...
নিউজ ডেস্কঃ জুলাই শহীদদের স্মরণে ‘জুল...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও ব...

মন্তব্য (০)