• গণমাধ্যম

জামালপুরের দ্য ডেইলি ফ্রন্ট নিউজ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে জামালপুরে পালিত হলো সময়ের আলোচিত ইংরেজি দ্যা ডেইলি ফ্রন্ট নিউজের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে ৮ আগষ্ট শনিবার বিকেলে ইউনাইটেড পাবলিক স্কুল এন্ড কলেজের সেমিনার কক্ষে দ্যা ডেইলি ফ্রন্ট নিউজের সম্পাদক ও প্রকাশক মেহেরউল্লাহ এর সভাপতিত্বে এবং মানবাধিকার কর্মী সাংবাদিক জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন- জামালপুর-৫ সদর আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ মুহাম্মদ ওয়ারেছ আলী মামুন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব একেএম ইহসানুল হক মঞ্জু , ব্রহ্মপুত্র ইন্টানেশনাল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর জাওয়াদুল হক, সমকাল ও চ্যানেল ২৪ এর জেলা সংবাদদাতা ও জামালপুর জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আনোয়ার হোসেন মিন্টু, প্রেসক্লাব জামালপুরের সভাপতি বাসসের জেলা সংবাদাতা মুখলেসুর রহমান লিখন, ইউনাইটেড পাবলিক স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তানজিনা রহমান, জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল, জাসদ জামালপুর জেলার সভাপতি আমির উদ্দিন, জামালপুর সদর উপজেলা এনসিপির সভাপতি আরাফাত হোসেন শাকিল প্রমুখ।

এর আগে সকাল ১০ থেকে জেলার সুনামধন্য ১০ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ইংরেজি ডিভেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় মেলান্দহ উমির উদ্দিন পাইলট স্কুল এন্ড কলেজ চ্যাপিম্পয়ন এবং মেলান্দহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রানার্স আপ হয়। সভায় বিজয়ী ও অংশ গ্রহণ কারীদের পুরুষ্কার বিতরণ করা হয় এবং কেক কাটার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি মামুন এমপি বলেন, সাংবাদিকদের জামালপুরের সমস্যা নিয়ে পত্রিকায় লিখতে হবে। যাতে করে নিউজ প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়।তাছাড়া মাদক বিরুদ্ধে সাংবাদিকদের জনমত গঠন করতে হবে। মাদক নির্মুল করতে হবে। তিনি মোবাইল সাংবাদিকদের বিরুদ্ধে প্রকৃত সাংবাদিক দের একসাথে কাজ করার আহবান জানান।

মন্তব্য (০)





image

চাটমোহর প্রেসক্লাবের সভাপতি টুকুন সাধারণ সম্পাদক কিংশুক ন...

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঐতিহ্যবাহী চাটমোহর প্রেসক্লাবের দ্বি...

image

চাটমোহর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন শনিবার ; ৮ পদে...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নি...

image

চিকিৎসা করাতে গিয়ে কলকাতায় পুড়ে অঙ্গার তারা

নিউজ ডেস্ক : কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে দৈ...

image

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্...

নিউজ ডেস্কঃ স্বাধীন বাংলাদেশে গণমাধ্যম বর্তমানে সর্বোচ...

image

টাঙ্গাইলে সাংবাদিক সম্প্রীতি ফোরামের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলে সাংবাদিক সম্প্রীতি ফোরামের (এস.এ...

  • company_logo