ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : পাবনার বেড়ায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ। এ ঘটনায় উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছে। বাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনাও ঘটে।
শনিবার দুপুর থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষের ভিডিও চিত্র ধারণ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন স্থানীয় এক সংবাদকর্মী। ভাঙচুর করা হয় তার ক্যামেরা।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বেড়া মডেল থানার সামনে বিক্ষোভ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়ায় তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এর কিছুক্ষণ পর বৃশালিখা এলাকায় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে থাকা খড়ের পালায় আগুন দেওয়া হয়। এপের থেকে বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি সমর্থকদের অন্তত পাঁচ থেকে সাতটি বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।
এসব ঘটনার জের ধরে ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত দুইদিন ধরে বেড়া পৌর এলাকার পায়না, বৃশালিখা, সওদাগর পাড়া ও হাতিগাড়াসহ কয়েকটি মহল্লায় উভয় পক্ষের বিক্ষোভ মিছিল ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় উত্তেজনা বিরাজ করছিল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে একটি আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফসহ স্থানীয় প্রশাসন ও বিএনপি নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।
আরটিভি’র বেড়া উপজেলা প্রতিনিধি মো. শাহজালাল জানান, সভা শেষে বেড়া মডেল থানার ওসি নয়ন কুমার সরকার হাতিগাড়া এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণে গেলে বিএনপি সমর্থিত উত্তেজিত জনতা পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করে। এ সময় সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণ করতে গেলে এক সাংবাদিকের ক্যামেরা ভাঙচুর করা হয়। এছাড়া সংঘর্ষ চলাকালে কয়েকটি বাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনাও ঘটে।
অন্যদিকে, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে স্যানালপাড়া ও বৃলিখা মহল্লায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়ির সামনে দুই পক্ষের নেতাকর্মীরা আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে, যা দ্রুত আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপে রণক্ষেত্রে পরিণত হয় এলাকা।
এ ঘটনায় উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষনিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় পুলিশকে লক্ষ্য করেও ইট পাটকেল ছোঁড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।
বিকেল চারটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে থেমে থেমে সংঘর্ষ চলছিল। এদিকে, সংঘর্ষের ভিডিও চিত্র ধারণ করতে গিয়ে স্থানীয় এক সংবাদকর্মীকে লাঞ্ছিত করা হয়েছে। ভাঙচুর করা হয়েছে তার ক্যামেরা।
এ বিষয়ে পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ জানিয়েছেন, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার বিপরীতে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছোঁড়ে পুলিশ। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ বর্ণাঢ্য আয়োজন, আলোচনা সভা ও কেক ক...
ঠাকুরগাঁও প্রতিনিধি: সত্য সরাসরি সবার আগে’ এই স্লোগানক...
নিজস্ব প্রতিবেদকঃ সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ &...
ময়মনসিংহ প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে ১ নভেম্বর ২০২৬ ময়...
বান্দরবান প্রতিনিধি: বান্দরবান প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে নাসিরুল...

মন্তব্য (০)