ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ সাংবাদিকদের স্বার্থ বুঝে নিতে হলে নিজেদেরই সোচ্চার হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। এ সময় তিনি বলেন, গণমাধ্যমের নীতিমালা থাকা প্রয়োজন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ডিআরইউতে মিট দ্যা রিপোর্টাস আয়োজনে এসব কথা বলেন তিনি।
প্রেস সচিব আরও বলেন, যিনি একটি সংবাদপত্র বা গণমাধ্যমের মালিকানায় যিনি থাকেন, তার কর্মীদের বেতন ভাতা দিয়ে পরিচালনা করার সক্ষমতা আছে কিনা সেটা খতিয়ে দেখা জরুরি। এ সময়, অনিবন্ধিত অনলাইন পোর্টালগুলোর ভুল তথ্য থেকে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
বিরোধীদলের কর্মসূচি নিয়ে সালেহ শিবলী বলেন, দাবি আদায়ে বিরোধীদলের কর্মসূচি থাকবে, তবে জনগণ কোনটা গ্রহণ করবে সেটা তারা নিজেরাই বিবেচনা করবে।
নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, ...
নিউজ ডেস্ক : অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ...
দিনাজপুর প্রতিনিধি : 'সত্য সুন্দর প্রকাশে;চ্যানেল আই আটা...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের দুই বছর ...
জামালপুর প্রতিনিধি : বাল্যবিয়ে প্রতিরোধ ও ইতিবাচক জেন্ডারভিত...

মন্তব্য (০)