ছবিঃ সিএনআই
ঠাকুরগাঁও প্রতিনিধি: সত্য সরাসরি সবার আগে’ এই স্লোগানকে ধারণ করে পথচলার প্রথম বছর পূর্ণ করেছে এনপিবি নিউজ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য প্রকাশ এবং গণমানুষের কথা তুলে ধরার প্রত্যয় নিয়ে এগিয়ে চলা এই গণমাধ্যমের প্রথম বর্ষপূর্তি ঠাকুরগাঁওয়ের সকল গণমাধ্যম কর্মীদের সাথে নিয়ে উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১২টায় ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মোঃ মিনহাজ আলম ও পীরগঞ্জ প্রতিনিধি লেমন সরকারের আয়োজনে শহরের একটি রেস্টুরেন্টে প্রতিষ্ঠানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা ও কেক কাটা অনুষ্ঠানের।
এতে উপুস্থিত ছিলেন, সময়টিভির স্টাফ রিপোর্টার ও গণমাধ্যম কর্মী কল্যাণ ট্রাস্ট এর সভাপতি জিয়াউর রহমান বকুল, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি ও গণমাধ্যম কর্মী কল্যাণ ট্রাস্ট এর সাধারন সম্পাদক রেদুয়ানুল হক মিলন, মাইটিভির জেলা প্রতিনিধি ও টিভি জার্নালিস্ট এসসিয়েসনের সাধারণ সম্পাদক রোহান ইসলাম, চ্যানাল এস এর সিনিয়র রিপোর্টার জয় মহন্ত অলক, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি মঈনুদ্দীন তালুকদার হিমেল, এখন টিভির জেলা প্রতিনিধি নাহিদ রেজা, কালের কন্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি আরিফ হাসান, দৈনিক বাংলাদেশ খবরের জেলা প্রতিনিধি আবু সালেহ, এটিএন নিউজের জেলা প্রতিনিধি এম এ সামাদ সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
এ সময় পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং এনপিবিকে শুভেচ্ছা ও শুভকামনা জানান তারা। সেই সাথে এনপিবির জেলা প্রতিনিধি ও প্রতিষ্ঠানের কাজের প্রশংসাও করেন উপস্থিত সাংবাদিকরা। পরে সকলে মিলে কেক কেটে এনপিবির বর্ষপূর্তী উদযাপন করা হয়।
এনপিবির এক বছরের এই পথচলায় পাঠক, দর্শক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসা, আস্থা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এনপিবির জেলা ও উপজেলা প্রতিনিধি। একই সঙ্গে আগামীতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং মানুষের কথা তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
‘আমরা বিশ্বাস করি, গণমাধ্যম হবে গণমানুষের’ এই প্রত্যয়কে সামনে রেখে সত্য ও ন্যায়ের পথে এগিয়ে যেতে চায় এনপিবি নিউজ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ বর্ণাঢ্য আয়োজন, আলোচনা সভা ও কেক ক...
নিজস্ব প্রতিবেদকঃ সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ &...
ময়মনসিংহ প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে ১ নভেম্বর ২০২৬ ময়...
বান্দরবান প্রতিনিধি: বান্দরবান প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে নাসিরুল...
নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, ...

মন্তব্য (০)