• গণমাধ্যম

জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধে সাংবাদিকদের জেন্ডার-সংবেদনশীল সংবাদ পরিবেশন বিষয়ক কর্মশালা

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : বাল্যবিয়ে প্রতিরোধ ও ইতিবাচক জেন্ডারভিত্তিক রীতিনীতি প্রতিষ্ঠায় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিতে জামালপুরে দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) শহরের উন্নয়ন সংঘ চাইল্ড সিটি মিলনায়তনে ‘অ্যাক্সিলারেটিং অ্যাকশন টু এন্ড চাইল্ড ম্যারেজ’ প্রকল্পের আওতায় ইউএনএফপিএ, একশনএইড বাংলাদেশ ও বেইসের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালার সমাপনী হয়।

সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন, জামালপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কামরুন্নাহার, প্রেসক্লাব জামালপুরের সভাপতি মোখলেছুর রহমান লিখন, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, দৈনিক আজকের জামালপুর-এর সম্পাদক এম এ জলিল, একশনএইড বাংলাদেশের প্রোগ্রাম অফিসার শান্তা ইসলাম, ইউএনএফপিএর টেকনিক্যাল অফিসার সুরাইয়া সুলতানা, ফিল্ড অফিসার মো. আতাহার আলী এবং বেইসের ডেপুটি ডিরেক্টর কামরুল হাসান খন্দোকার।

কর্মশালায় বাল্যবিয়ের সামাজিক কারণ, জেন্ডার বৈষম্য, নারীর প্রতি সহিংসতা, বিয়ে নিবন্ধনসহ সংশ্লিষ্ট আইন ও নীতিমালা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বাল্যবিয়ে প্রতিরোধে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং জেন্ডার-সংবেদনশীল ও মর্যাদাপূর্ণ সংবাদ উপস্থাপনের বিভিন্ন কৌশল তুলে ধরেন বক্তারা।

বক্তারা বলেন, বাল্যবিয়ে প্রতিরোধে জনসচেতনতা তৈরির পাশাপাশি গণমাধ্যমকে তথ্যভিত্তিক, দায়িত্বশীল ও জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা নিশ্চিত করতে হবে। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে ভুক্তভোগীর পরিচয়, মর্যাদা ও নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

কর্মশালায় জামালপুর জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩০ জন সাংবাদিক অংশ নেন।

মন্তব্য (০)





image

বিশেষ সম্মাননায় ভূষিত সাংবাদিক সোয়েব সিকদার

১

নিজস্ব প্রতিবেদকঃ সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ &...

image

মুক্তাগাছা প্রেস ক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২

ময়মনসিংহ প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে ১ নভেম্বর ২০২৬ ময়...

image

বান্দরবান প্রেসক্লাবের সভাপতি নাসিরুল আলম, সম্পাদক এন এ জ...

৩

বান্দরবান প্রতিনিধি: বান্দরবান প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে নাসিরুল...

image

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যম...

৪

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, ...

image

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খা...

৫

নিউজ ডেস্ক : অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ...

  • company_logo