ছবিঃ সিএনআই
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর সাংবাদিক সমিতির সাবেক প্রচার সম্পাদক ও সংবাদপত্র বিক্রয় এজেন্ট রমজান আলী (৪০) আর নেই।
দীর্ঘদিন শারীরিক অসুস্থতায় ভোগার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৯ জুলাই) ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রমজান আলী জীবননগর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের লক্ষীপুর গ্রামের আনসার আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও সংবাদপত্র বিপণনের সঙ্গে যুক্ত ছিলেন এবং জীবননগরের সাংবাদিক অঙ্গনে একজন পরিচিত মুখ ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রমজান আলীর মৃত্যুতে জীবননগরের সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।
তাঁর মৃত্যুতে সহকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।
একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।
নিউজ ডেস্কঃ স্বাধীন বাংলাদেশে গণমাধ্যম বর্তমানে সর্বোচ...
নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলে সাংবাদিক সম্প্রীতি ফোরামের (এস.এ...
জামালপুর প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে জামালপুরে পা...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর প্রেস ক্লাব রাণীনগরের আহ্বায়ক কমিটি ...
নিউজ ডেস্কঃ কে সাংবাদিক, আর কে সাংবাদিক নয় তা নির্ধারণ করার ...

মন্তব্য (০)