• গণমাধ্যম

‎ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর

  • গণমাধ্যম

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ সরকারি নিবন্ধন ও ডিক্লারেশনপ্রাপ্ত গণমাধ্যমকে ভুল তথ্য, অপতথ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে তথ্য অধিদপ্তর। একই সঙ্গে যে কোনো সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই ও ফ্যাক্ট চেক নিশ্চিত করারও অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

‎বুধবার (১৫ জুলাই) তথ্য অধিদপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেখা যাচ্ছে, সরকারি নিবন্ধন ও ডিক্লারেশনপ্রাপ্ত কিছু গণমাধ্যম ভুল তথ্য, অপতথ্য এবং এআই দিয়ে তৈরি ছবি ও বিভ্রান্তিকর কনটেন্টসহ অসত্য সংবাদ প্রকাশ করছে। এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, যা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মূলনীতির পরিপন্থি।

‎সরকারি নিবন্ধন ও ডিক্লারেশনপ্রাপ্ত গণমাধ্যমকে ভুল তথ্য, অপতথ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে তথ্য অধিদপ্তর। একই সঙ্গে যে কোনো সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই ও ফ্যাক্ট চেক নিশ্চিত করারও অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

‎বুধবার (১৫ জুলাই) তথ্য অধিদপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেখা যাচ্ছে, সরকারি নিবন্ধন ও ডিক্লারেশনপ্রাপ্ত কিছু গণমাধ্যম ভুল তথ্য, অপতথ্য এবং এআই দিয়ে তৈরি ছবি ও বিভ্রান্তিকর কনটেন্টসহ অসত্য সংবাদ প্রকাশ করছে। এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, যা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মূলনীতির পরিপন্থি।

‎বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এক্ষেত্রে ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট গণমাধ্যমকে প্রচলিত আইন ও বিধি-বিধানের আওতায় আনতে সরকার বাধ্য হবে। পাশাপাশি বেনামি, ভুয়া বা অনিবন্ধিত কোনো মাধ্যমকে সংবাদের উৎস হিসেবে ব্যবহার না করতে এবং এ বিষয়ে সতর্ক থাকতে সব বৈধ গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয়েছে।

‎তথ্য অধিদপ্তর দেশের সব সংবাদপত্র, টেলিভিশন, বেতার, অনলাইন নিউজ পোর্টাল, দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণ এবং আইপি টিভিকে তাদের স্বাক্ষরিত ডিক্লারেশন ও নিবন্ধনের নীতিমালা যথাযথভাবে মেনে চলার অনুরোধ জানিয়েছে।

মন্তব্য (০)





image

সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও...

image

ভাষা সৈনিক আব্দুল হামিদ সরকারের মৃত্যুবার্ষিকী আজ

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভ...

image

‎বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা করতে চায় ...

নিউজ ডেস্কঃ মোবাইল জার্নালিজমের নামে অনুমোদনহীন, অপেশাদার বা...

image

গাজীপুরে দুই দফা মানববন্ধন, অভিযুক্ত যুবদল নেতার বহিষ্কার...

গাজীপুর প্রতিনিধি : দৈনিক নয়া দিগন্তের জয়দেবপুর (গাজী...

image

নড়াইলে সবুজ বেলুন ও কেক কেটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষি...

নড়াইল প্রতিনিধি : সবুজ বেলুন, বর্ণিল ব্যানার আর কেক কাটার মধ্য দিয়ে নড়াই...

  • company_logo