• গণমাধ্যম

নোয়াবের নতুন সভাপতি মতিউর রহমান চৌধুরী

  • গণমাধ্যম

ফাইল ছবি

নিউজ ডেস্ক : সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। 

শনিবার অনুষ্ঠিত সভায় ২০২৬-২৭ মেয়াদে কমিটির সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নতুন কমিটি ঘোষণা করেন নোয়াব নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এম মাশরুর রিয়াজ। 

কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহ-সভাপতি নিউএজ-এর সম্পাদকমণ্ডলীর চেয়ারম্যান এএসএম শহীদুল্লাহ খান, কোষাধ্যক্ষ দৈনিক সংবাদের প্রকাশক আলতামাশ কবির, সদস্য দৈনিক সমকালের প্রকাশক একে আজাদ, প্রথম আলো সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান, দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দীন, বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, করতোয়া সম্পাদক মোজাম্মেল হক, আজাদী সম্পাদক এমএ মালেক, পূর্বকোণ সম্পাদক ডা. রমীজউদ্দিন চৌধুরী এবং দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রকাশক নাসিম মনজুর।

মন্তব্য (০)





image

‎গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারট...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের মধ্যে গণমাধ্যম খাতে দ্বিপক্ষীয় ...

image

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

নড়াইল প্রতিনিধি : ঢাকার ধানমন্ডি ৩২-এ জামাতের সমাবেশে পেশাগত...

image

ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ শেষে সাংবাদিকের ওপর হামলা

নিউজ ডেস্ক : রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বাংলাদেশ জামায়াতে ...

image

‎দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়...

image

‎গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ দেশের ইতিহাসে এই প্রথম গণমাধ্যমের সব ধারার ...

  • company_logo