• গণমাধ্যম

বরুড়ায় থানা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

কুমিল্লা প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে বরুড়া থানা প্রেসক্লাবের উদ্যোগে কুমিল্লার বরুড়ায় এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা হলরুমে প্রেসক্লাবের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইফতারের আগে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন মজুমদার। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসেন (নোয়াখালী মেডিকেল কলেজ), সহকারী কমিশনার (ভূমি) আহমেদ হাফিজ, বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম, ওসি (তদন্ত) সঞ্জয় কুমার সরকার, কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, ডেইলি প্রেজেন্ট টাইমসের প্রধান সম্পাদক ওমর ফারুক জালাল, বরুড়া জুয়েলার্স সমিতির সভাপতি ও মেসার্স আল-মদিনা জুয়েলার্সের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, সিনিয়র সহসভাপতি সৈয়দ রেজাউল হক রেজু, সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম নূরু, বরুড়া প্রেসক্লাবের সভাপতি মো. আবুল হাসেম ও সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তফা জামান হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ফারুকুল ইসলামসহ বরুড়ার অন্যান্য সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন নাসির উদ্দীন, মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল খায়ের এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বরুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সোহেল খন্দকার।

অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, “রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। এ মাসের শিক্ষা ব্যক্তি ও কর্মজীবনে কাজে লাগাতে পারলে সমাজ আরও সুন্দর ও শৃঙ্খলিত হবে।” তিনি গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন।

বক্তারা বলেন, সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সাংবাদিকদের সহযোগিতা গুরুত্বপূর্ণ। সত্য ও নিরপেক্ষ সংবাদ আইনশৃঙ্খলা রক্ষায় সহায়ক ভূমিকা রাখে। সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা—বস্তুনিষ্ঠতা ও সততার সঙ্গে সত্য তুলে ধরাই একজন সাংবাদিকের প্রধান কর্তব্য। সমাজের অসঙ্গতি ও অনিয়মের বিরুদ্ধে কলমকে শক্তিশালী ভূমিকা রাখার পাশাপাশি ইতিবাচক সংবাদ পরিবেশনের মাধ্যমে উন্নয়ন ও মানবিক মূল্যবোধ এগিয়ে নেওয়ার আহ্বান জানান তারা।

সবশেষে বরুড়া থানা প্রেসক্লাবের সভাপতি মাসুদ মজুমদারের বক্তব্যের মধ্য দিয়ে ইফতার মাহফিলের সমাপ্তি ঘটে।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহিদ সম্প...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসি...

image

পদ্মার বুকে দেশবরেণ্য সাংবাদিকদের অংশগ্রহণে প্রাণবন্ত মিল...

মাদারীপুর প্রতিনিধি : নীল আকাশ, টলমল পদ্মার জল আর শীতল বাতাস...

image

‘অর্থকণ্ঠ’ ও ‘বিজনেস আমেরিকা’র যৌথ উদ্যোগে স্বপ্নজয়ী নারী...

নিজস্ব প্রতিবেদকঃ দেশের শীর্ষস্থানীয় অর্থ-শিল্প-বাণিজ্য...

image

চন্দনাইশ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি জাহাঙ্গীর চ...

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের চন্দনাইশ প্রেসক্লাবের ...

image

নোয়াবের নতুন সভাপতি মতিউর রহমান চৌধুরী

নিউজ ডেস্ক : সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন...

  • company_logo