• সমগ্র বাংলা

সাতকানিয়ায় যৌথবাহিনীর অভিযানে একনলা বন্দুক ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় যৌথবাহিনীর অভিযানে খড়ের গাদা থেকে একটি একনলা বন্দুকসহ তিন রাউন্ড কার্তুজ, দুটি রামদা ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৭টার দিকে সাতকানিয়া থানাধীন এওচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছনখোলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানে আটক করা হয় ছনখোলা এলাকার নুরুল হকের ছেলে সাইমন উদ্দিন (১৯) এবং মৃত মোহাম্মদ হোসেনের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩৫)-কে।

গ্রেপ্তারের সময় আসামিদের হেফাজত থেকে একটি একনলা বন্দুক, তিন রাউন্ড শর্টগানের কার্তুজ, একটি দেশীয় ছুরি, একটি রামদা ও একটি দা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সব অস্ত্র জব্দ করা হয়েছে।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, গ্রেপ্তারকৃতরা বর্তমানে থানার হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতের নিকট সোপর্দ করা হবে।

মন্তব্য (০)





image

চাটমোহরে সমাজবাসির ব্যতিক্রমী উদ্যোগ, মাদক ও অসামাজিক কর্...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার আফ্রাতপাড়া সমাজে মা...

image

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা, বাধা দিল ...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ৭ জন বাংলাদেশি না...

image

বগুড়ায় জয় জগন্নাথ ধ্বনিতে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি : "জয় জগন্নাথ, জয় জগন্নাথ..." ধ্বন...

image

রাণীনগরে চেয়ারম্যানের অর্থায়নে মন্দির নির্মাণ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের অবহেলিত পারইল ষষ্ঠীতলা কাল...

image

ফরিদপুরে বিদেশে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় ইতালিতে পাঠানোর নাম...

  • company_logo