ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধি :নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে একটি দেশীয় পাইপ গান, দুটি ককটেল ও থানা থেকে লুট হওয়া এক রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র্যাব-১১।
২৭ জানুয়ারী মঙ্গলবার ভোরে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, ফতুল্লা থানাধীন উত্তর-পূর্ব শাহী মহল্লা নামক নিশ্চিতপুর এলাকার আল আকসা সালমান আল ফারাসি জামে মসজিদের পাশে মোঃ রনির বাড়ির সংলগ্ন খালি জায়গা থেকে একটি লম্বা আকৃতির ব্যাগ উদ্ধার করে কর্তব্যরত র্যাব সদস্যরা।
উদ্ধারকৃত ব্যাগটির চেইন খুলে ভেতর থেকে একটি দেশীয় পাইপ গান, দুটি ককটেল এবং থানা থেকে লুট হওয়া একটি পিস্তলের এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব-১১ জানায়, অবৈধ অস্ত্র ও মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...
পঞ্চগড় প্রতিনিধি: মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর ও ছেলেদের ১৮ বছর ...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে শিশু ধর্ষণে দায়ে রাজু শেখ নামে ...
পাবনা প্রতিনিধি : পাবনায় জাতীয়তাবাদী জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার শহরের চিত্রা সেতুর পূর্ব...

মন্তব্য (০)