• সমগ্র বাংলা

নওগাঁয় আটশত পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম নওগাঁয় যোগদানের পর থেকে তার নেতৃত্বে জেলা পুলিশ একের পর এক মাদকের বড় বড় চালান আটক করে চলেছে। এছাড়া মাদক কারবারের সঙ্গে জড়িতদের আটক করে জেল হাজতে প্রেরণ করে জেলাজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে জেলা পুলিশ।

নতুন করে জেলা পুলিশের এমন কর্মতৎপরতা জেলার সকল শ্রেণিপেশার মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত মঙ্গলবার (২৭ জানুয়ারী) জেলার বদলগাছী উপজেলার বদলগাছী ইউনিয়নের চার রাস্তা মোড়ে বদলগাছী থানা পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ চেক পোস্টের মাধ্যমে তল্লাসী কাজ পরিচালনা করা হয়। এসময় ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ (মাদকদ্রব্য) দুইজন আসামীসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

পুলিশ সুপার নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন নিয়মিত তল্লাসীর অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় বদলগাছী থানা এলাকায় বদলগাছী ইউনিয়ন চার রাস্তা মোড়ে বদলগাছী থানা পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ চেক পোস্ট চলাকালে দুইজন আসামী মোস্তাকিম হোসেন (২৫) এবং জাহাঙ্গীর হোসেন (২৬) নামে দুই ব্যক্তিকে ৮০০ পিস নেশা জাতীয়  ট্যাপেন্টাডল ট্যাবলেট (মাদকদ্রব্য) এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি রানার মোটরসাইকেল নাম্বার বিহীন কালো ব্লু কালারসহ গ্রেফতার করা হয়েছে। আটকৃতদের বদলগাছী থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে।

তিনি আরো বলেন জেলার নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বিভিন্ন স্থানে চেকপোস্ট জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সাথে অবৈধ মাদক এবং অস্ত্র উদ্ধারে পুলিশের ও যৌথ বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। নওগাঁকে শান্তিপূর্ণ ও মাদকমুক্ত একটি জেলা হিসেবে বিনির্মাণ করতে জেলা পুলিশের এমন কর্মকান্ড আগামীতেও অব্যাহত রাখা হবে বলে জানান জেলা পুলিশের এই প্রধান কর্মকর্তা।

মন্তব্য (০)





image

চাটমোহরে সমাজবাসির ব্যতিক্রমী উদ্যোগ, মাদক ও অসামাজিক কর্...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার আফ্রাতপাড়া সমাজে মা...

image

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা, বাধা দিল ...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ৭ জন বাংলাদেশি না...

image

বগুড়ায় জয় জগন্নাথ ধ্বনিতে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি : "জয় জগন্নাথ, জয় জগন্নাথ..." ধ্বন...

image

রাণীনগরে চেয়ারম্যানের অর্থায়নে মন্দির নির্মাণ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের অবহেলিত পারইল ষষ্ঠীতলা কাল...

image

ফরিদপুরে বিদেশে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় ইতালিতে পাঠানোর নাম...

  • company_logo