• সমগ্র বাংলা

রাণীশংকৈলে জাল দলিল সহ দালাল আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিসিধি :  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দলিল সম্পাদন করতে এসে সার্টিফাইড কপি ( ভুয়া অবিকল নকল) সহ এক দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার বিকেলে রাণীশংকৈল সাব-রেজিস্ট্রার  কার্যালয়ে দলিল সম্পাদন করতে গেলে সার্টিফাইড কপি (জাল দলিল) তৈরির কারিগর হরিপুর উপজেলার বরুয়াল গ্রামের আব্দুর রহিমের ছেলে মজিবুর রহমানকে কারাদণ্ড দেওয়া হয়।

সাব-রেজিস্ট্রার নাহিদুল ইসলাম  এ বিষয়ে  বলেন, আজ বিকেলে এক দলিল লেখকের মাধ্যমে দলিল সম্পাদন করতে আসেন পৌরশহরের মোকলেসুর রহমান (৮০) নামের এক জমি বিক্রেতা। সেই বিক্রেতার মূল কাগজপত্র যাচাই-বাছাইকালে একটি দলিলের সার্টিফাইড কপিতে কর্মকর্তার স্বাক্ষর সন্দেহ হলে প্রমাণ সাপেক্ষে আটকে দেওয়া হয়। এবং ওই বিক্রেতার কাছ থেকে সার্টিফাইড কপি সরবরাহকারীর তথ্য নিয়ে অফিসে এনে মজিবুর রহমানকে আটক করা হয়৷ পরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান এ কারাদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান বলেন, খবর পেয়ে আমরা সাব রেজিস্ট্রি অফিসে আসি। এবং ঘটনার সত্যতা পেয়ে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দন্ডিত করা হয়েছে।

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo