• সমগ্র বাংলা

ফরিদপুরে মাদক ব্যবসার পাওনা টাকা নিয়ে বিরোধ: যুবককে কুপিয়ে হত্যা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহরে মাদক ব্যবসার পাওনা টাকা এবং পূর্ব শত্রুতার জেরে রাজু শেখ (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে শহরের লক্ষ্মীপুর রেল স্টেশন বাজারে এই বর্বরোচিত হামলা চালানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক ব্যবসাকে কেন্দ্র করে লক্ষ্মীপুর রেল কলোনি এলাকার বাসিন্দা হৃদয় শেখের সঙ্গে রাজুর দীর্ঘদিনের বিরোধ ছিল। সোমবার রাতে হৃদয় ও তার ৪-৫ জন সহযোগী দেশীয় ধারালো অস্ত্র নিয়ে রাজুর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা রাজুর দুই পা ও ডান হাত কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

নিহত রাজু শেখ ফরিদপুর পৌরসভার একজন পরিচ্ছন্নতা কর্মী ছিলেন। তিনি শহরের ২ নম্বর কুটিবাড়ী এলাকার বাবলু শেখের ছেলে।

ঘটনার প্রধান অভিযুক্ত হৃদয় শেখ ওই এলাকার মাদক ব্যবসায়ী শিল্পী বেগমের জামাতা। পুলিশ সুপার মো: নজরুল ইসলাম মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ঘাতক হৃদয়কে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। তবে ইতোমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে ফরিদপুরের পুলিশ সুপার মো নজরুল ইসলাম জানান, "মাদক ব্যবসার টাকা ও পূর্ব শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। আমরা অপরাধীদের শনাক্ত করেছি এবং দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।"

তিনি আরো জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo