• সমগ্র বাংলা

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনা: ট্রাক–অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আশঙ্কাজনক ২

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার টঙ্গী–কালীগঞ্জ–ঘোড়াশাল আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন, যাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে কালীগঞ্জ-টঙ্গী- ঘোড়াশাল আঞ্চলিক  মহাসড়কের ‘বালীগাঁও’ নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রিগ্যান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা ঘোড়াশালের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়। আহত হন আরও চারজন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত দুজনকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া একজনকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করার নির্দেশনা দিয়েছেন চিকিৎসকরা।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাবেদ কাউসার জানান, আহতদের মধ্যে দুইজনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তাদের উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে।

পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। তবে নিহত ও আহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কটিতে যানবাহনের অতিরিক্ত গতি ও অসতর্ক চালনার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

মন্তব্য (০)





image

বিকেএমইএ সভাপতি হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় নারায়ণগঞ্জ-...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ বিকেএমইএ সভাপতি হাতেমকে ফ্যাসিস্টের দো...

image

মাগুরায় ভিজিএফ কার্ড নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের...

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলায় ভিজিএফ কার্ড বিতরণ...

image

নড়াইলে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ইমাম খামেনেয়ীর শাহাদা...

নড়াইল প্রতিনিধি : ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ ধর্মীয়...

image

পাবনায় দাদি-নাতনি হত্যাকারী শরিফুলের ফাঁসির দাবিতে মানববন্ধন

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে দাদিকে হত্যার পর বাড়ি থেকে নাতনিকে অপ...

image

নিউট্রিশাস এগ্রিফিউচারের প্রশিক্ষণ পেল নারী উদ্যোক্তারা

লালমনিরহাট প্রতিনিধি : নারী উদ্যোক্তাদের পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন ও বাজ...

  • company_logo