• সমগ্র বাংলা

শ্রীপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় মাদক কারবারিদের হামলায় এক শ্রমিকের মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে মাদক কারবারে বাধা দেওয়ায় মাদক কারবারিদের মারধরে আহত এক নির্মাণ শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

আজ সোমবার (২ মার্চ) বিকেলে নিহতের মরদেহ বাড়িতে আনা হয়। এর আগে গত শুক্রবার বিকেলে মাদক কারবারীরা আকরাম হোসেনকে লোহার রড দিয়ে বেধরক পিটিয়ে গুরুতর আহত করে। পরে আহত আকরামকে  মুমুর্ষ অবস্থায় প্রথমে শ্রীপুর পরে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।  সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই দিন পর রবিবার বিকেলে তার মৃত্যু হয়।

আকরাম হোসেন (৪৫) শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমী গ্রামের ঢুলিপাড়া এলাকার প্রয়াত আব্দুর রাজ্জাকের ছেলে।

অভিযুক্তরা হলো উপজেলার বরমি ইউনিয়নের বরমি গ্রামের ঢুলিপাড়া এলাকার মাদক সম্রাজ্ঞী  মার্জিনা আক্তার (৩২) শুভ(২০) মাহাবুল ইসলাম (৩০)মাসুম (৩৮)কাদির(২০) ও স্বপ্না আক্তার(৩০)। 

ঘটনার পর থেকে অভিযুক্তরা বাড়ি ঘর ছেড়ে পালিয়ে গেছে। 

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত মার্জিনা শুভ ও মাহাবুলের নেতৃত্বে এলাকায় রয়েছে সংঘবদ্ধ মাদক চক্র। মাদক কারবারিদের উৎপাতে  এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। প্রভাবশালী মাদক কারবারীদের কাছে এলাকাবাসী জিম্মি। ভয়ে কেউ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পায় না। প্রতিবাদ করলেই পোহাতে হয় নির্যাতন। একজন মহিলা কী করে এই ব্যবসা করেন। আমরা প্রতিবাদ করলে আকরামের মতো অবস্থা হবে। রাত-দিন সব সময় দল বেঁধে তাঁর বাড়িতে ছেলেরা আসে।

স্থানীয় শহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, তার বাড়ির পাশ দিয়ে রাত দিন মাদক কারবারীরা মার্জিনার বাড়িতে চলাচল করে। বাড়িতে থাকা নারীদের  অনেক সময় উত্যক্ত  করে থাকে।  গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) সকালে শহিদুল ইসলাম তার বাড়ির পাশ দিয়ে চলাচলের রাস্তা কাটা দিয়ে বন্ধ করে দেন। এতে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে পরে তার স্ত্রী ও দুই পুত্রবধূ  ও আকরামের স্ত্রীকে  মারধর করে। বেলা ১১টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত মাদক কারবারীরা  তিন দফা হামলা চালায়।  বিকেলে আকরাম হোসেন ঘটনার স্থলে গিয়ে তার স্ত্রীকে মারধরের  প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা আকরাম হোসেনকে লোহার রড দিয়ে এলোপাথারী পিটিয়ে আহত করে। স্বজনরা মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর পরে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থা আশংকাজনক হলে তাকে ঢাকায় রেফার্ড করা হয়।স্বজনরা তাকে ঢাকার একটি বেসরকারি  হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় রবিবার বিকেল  চারটার দিকে আকরামের মৃত্যু হয়। প্রায় ২৪ ঘন্টা পর সোমবার বিকেল চারটার দিকে নিহতের মরদেহ বাড়িতে আনা হয়। এসময় স্বজনদের আহাজারিতে শোকের ছায়া নেমে আসে। 

আকরামের মেয়ে নাজমিন আক্তার বলেন, আমার বাবাকে তিন দফা পিটানো হয়েছে। মাদক বিক্রিতে বাধা দেওয়ায় তাঁকে মেরেই ফেলল।

নাজমিন আক্তারের অভিযোগ, প্রথম দফায় হামলার ঘটনার সময় জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯-এ ফোন কল করে পুলিশের সহযোগিতা চাই। কিন্তু পুলিশ আসেনি। তৃতীয় দফা যখন মারধর করে, তখন পুলিশ আসল। বাবা এই অঞ্চলের মধ্যে খুবই সহজসরল মানুষ ছিলেন। অন্যায়কে প্রশ্রয় দিতেন না। এ জন্য মাদক বিক্রি করতে নিষেধ করছিলেন। যার জন্য মাদক কারবারিরা প্রকাশ্যে বাবাকে পিটিয়ে হত্যা করল। আমাদের এখন কে দেখবে। আমরা হত্যাকারীদের ফাঁসি চাই।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, মারধরের ঘটনায় তাৎক্ষণিক একটি লিখিত অভিযোগ পেয়েছি। মৃত্যুর পর সেটি হত্যা মামলা হিসেবে রুজু হয়েছে। পুলিশ সহযোগিতা করেনি এটি সঠিক নয়। ঘটনার পরপরই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছেন। তাঁদের গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।

 

মন্তব্য (০)





image

কেউ যদি চাঁদা দাবি করে তাকে জেলে থাকতে হবে: শিমুল বিশ্বাস

পাবনা প্রতিনিধি : বহু প্রত্যাশিত আতাইকুলা রোডের নির্মাণকাজের...

image

বিএনপি থেকে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন চান টাঙ্গাইলের না...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : জাতীয় সংসদ...

image

নগর উন্নয়নে নতুন দিগন্ত কালীগঞ্জ পৌরসভায় চার প্রকল্পের ভি...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্...

image

সাতকানিয়ায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান,...

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : সাতকানিয়া উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদ...

image

একদিনের মধ্যে মাদক কারবারি ও দখলদারদের তালিকা চাই: এমপি ম...

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদ...

  • company_logo