• সমগ্র বাংলা

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে ২০২০ সালে দায়ের হওয়া একটি মাদক মামলায় সিরাজুল ইসলাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার(১২জানুয়ারী) বিকেলে জেলা ও দায়রা জজ মো. হায়দার আলী খোন্দকার এ রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলায় রায়ে দুইজনকে খালাস দেয়া হয়।

দণ্ডপ্রাপ্ত সিরাজুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চাঁন্দলাই-জোড়বাগান এলাকার মহল্লার মৃত চাঁন মোহাম্মদের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. আব্দুল ওদুদ বলেন, ২০২০ সালের ৭ আগস্ট সদর উপজেলার বাগডাঙ্গা-খাঁকচাপাড়ায় অভিযান চালিয়ে ১ কেজি ৫৬০ গ্রাম হেরোইনসহ সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করে র‌্যাব। পরের দিন র‌্যাবের এসআই মো. হাফিজুর রহমান বাদি হয়ে সিরাজুল ইসলামসহ তিনজনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন। অপর দুজনকে পলাতক দেখানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই মো. জিন্নাতুল ইসলাম ২০২০ সালের ২৬ আগস্ট সিরাজুল ইসলামসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় সিরাজুল ইসলামকে যাবজ্জীন কারাদণ্ড প্রদান করেন।

তবে আদালত দুই জনকে খালাস দেন। তারা হলেন- সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গাইপাড়া এলাকার মৃত আবু বাক্কারের ছেলে শহিদুল ইসলাম ওরফে শহিদুল ডিলার ও ইসলামপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়নপুরের মৃত এন্তাজ আলীর ছেলে সাদেকুল ইসলাম। 

মন্তব্য (০)





image

চাটমোহর প্রিমিয়ার লীগ-সিপিএল চ্যাম্পিয়ন মানতাশা ডায়াগনস্ট...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্ন...

image

সেন্টমার্টিনে অজগর, অবমুক্ত করা হলো টেকনাফের বনে

কক্সবাজার প্রতিনিধি: সেন্টমার্টিন দ্বীপের দক্ষিন পাড়ার ...

image

বগুড়ায় রিভলবার ও ইয়াবাসহ ব্রাজিল সমর্থকসহ ডাকাত দলের ৪ সদ...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে রি...

image

ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসি...

image

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্র...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরি...

  • company_logo