• সমগ্র বাংলা

টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণ: যুবকের পা বিছিন্ন

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে মোহাম্মদ হানিফ (২২) নামে এক যুবকের পা বিছিন্ন হয়ে গেছে।

আহত যুবক  উপজেলার  হোয়াইক্যং ৩ নম্বর ওয়ার্ড লম্বা বিল গ্রামের  মো. ফজলুল হকের ছেলে। 

 সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০ টার দিকে টেকনাফের হোয়াইক্যং লম্বা বিল সীমান্তের নাফনদীস্হ হাউসরদ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ভিকটিমের পিতা ফজলুল হক।

 তিনি বলেন, “আমার ছেলে মোহাম্মদ হানিফ আজ সোমবার সকালে হোয়াইক্যং লম্বাবিল সীমান্তের হাউসরদ্বীপ এলাকায় একটি চিংড়ি ঘেরে মাছ ধরতে যায়। এক পর্যায়ে  ঘেরের বাঁধের মধ্যে পুঁতে রাখা একটি মাইন বিস্ফোরিত হয়। এতে তার দুই পায়ে মারাত্মক আঘাত লাগে। বিস্ফোরণে ডান পায়ের গোড়ালি উড়ে যায় এবং বাম পায়েও গুরুতর জখম হয়।”

তিনি আরও বলেন, “ঘটনার খবর পেয়ে আমি ও স্থানীয়দের সহযোগিতায় দুপুর ১২টার দিকে তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়।”

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র বলেন, “স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, আজ সোমবার সকালে বাংলাদেশ–মিয়ানমার সীমান্তের হোয়াইক্যং লম্বাবিল এলাকার হাউসরদ্বীপে পুঁতে রাখা একটি মাইন বিস্ফোরণে মোহাম্মদ হানিফ নামে এক যুবক আহত হয়েছেন। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত তিন দিন ধরে টেকনাফের হোয়াইক্যং  সীমান্তের নাফনদীর তোতার দ্বীপ দখল আরাকান আর্মি৷ (এএ) ও রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীে আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ) মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। গত ১১ জানুয়ারী রবিবার এই দ্বীপ আরাকান আর্মি দখলে নেয়। সেখান থেকে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী বিতাড়িত হয়ে বাংলাদেশে পালিয়ে আসে। এর মধ্যে ৫০ জনকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করে।  এর আগে  ৯ জানুয়ারী আরাকান রোহিঙ্গা আর্মির প্রধান নবী হোসেন একটি ভিডিও বার্তায় তাদের বিজয় দাবি করে। এ ছাড়া রোহিঙ্গাদের ঐক্যবদ্ধ হয়ে মিয়ানমারের আরাকান দখলে জিহাদে ঝাপিয়ে পড়ার আহবান জানান। এর পর গত ১১ জানুয়ারি আরাকান আর্মির সাথে যুদ্ধে পরাজিত হয়ে পালিয়ে আসে। এ ঘটনায় টেকনাফের কিশোরী আফনান গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। 

মন্তব্য (০)





image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

১

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

২

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

image

বিশ্ব হার্ট দিবস: বগুড়ায় এনসিডি কর্ণারে ওষুধ সংকটে হৃদরোগ...

৩

বগুড়া প্রতিনিধি : একটি হৃদ্‌স্পন্দন থেমে যাওয়া মান...

image

২৩৫ ইউনিট বিদ্যুৎ এর বিল ৫০৬ কোটি টাকা!

৪

মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক ...

image

ফরিদপুরে ‘লটারি নয়, ভর্তি পরীক্ষা’ দাবিতে অভিভাবকদের মানব...

৫

ফরিদপুর প্রতিনিধি : প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি ...

  • company_logo