• লিড নিউজ
  • জাতীয়

‎ভোটার হতে নির্বাচন কমিশনে তারেক রহমান

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ভোটার হওয়ার জন্য নির্বাচন কমিশনে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ (শনিবার, ২৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে তিনি নির্বাচন কমিশনে পৌঁছান।

‎নির্বাচন কমিশনের ১০৪ নম্বর রুমে তার ভোটার হওয়ার কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। সেখানে তোর ছবি তোলার কাজ শেষে ১০ আঙ্গুলের ছাপ দেন।

‎তারেক রহমানের ভোটার হতে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ। এ বিষয়ে টেলিফোনে তিনি জানান, ভোটার তালিকা আইনের ১৫ অনুচ্ছেদ অনুযায়ী কমিশন চাইলে বিশেষ পরিস্থিতিতে যেকাউকে যেকোনো সময় ভোটার করতে পারে।

‎এর আগেই অনলাইনে ভোটার হওয়ার আবেদন ফর্ম পূরণ করেন তারেক রহমান ও তার কন্যা জায়মা রহমান। এদিকে ভোটার হওয়ার জন্য আবেদন করার পর সর্বনিম্ন সাত থেকে সর্বোচ্চ চব্বিশ ঘণ্টার মধ্যে তারেক রহমান জাতীয় পরিচয়পত্র পাবেন বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক হুমায়ুন কবির।

‎তিনি বলেন, ‘ফিঙ্গার দেয়ার পর থেকে সর্বনিম্ন ৭ ঘণ্টা থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান। তবে সঠিক সময় আগ থেকে বলার সুযোগ নাই।’

মন্তব্য (০)





image

জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

নিউজ ডেস্কঃ পুলিশ মহা পরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির আ...

image

‎নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় জাতিসংঘের জোরালো সমর্থন চেয়...

নিউজ ডেস্কঃ বৈশ্বিক সংঘাত, অর্থনৈতিক অস্থিতিশীলতা, জ্বা...

image

পরীক্ষার্থীদের বিক্ষোভে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে ...

নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন স্থানে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্...

image

‎দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনাপ্রধান

নিউজ ডেস্কঃ ক্যান্টনমেন্টসহ দেশের যেসব স্থানে সেনা অবস্...

image

নতুন ভোটার হওয়ার সময় সীমা জানাল ইসি

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নতুন ভোটার ত...

  • company_logo