• লিড নিউজ
  • জাতীয়

‎তারেক রহমানের হাদির কবর জিয়ারত: আজিজ মার্কেটের সামনে অবস্থান ইনকিলাব মঞ্চের

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন আজ (শনিবার, ২৭ ডিসেম্বর)। তার কবর জিয়ারত উপলক্ষে শাহবাগ মোড় ছেড়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।

‎আজ সকালে সংগঠনটির ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

‎পোস্টে বলা হয়েছে, ‘আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহিদ ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষে ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড় থেকে ডানদিকে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নিয়েছে। ঠিক দুপুর ১২টায় পুনরায় শাহবাগ মোড়ে শহিদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হবে।’

‎এছাড়া পোস্টে বিচার আদায়ের দাবিতে সারা দেশের জনতাকে শাহবাগে শহিদ হাদি চত্বরে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

‎এর আগে গতকাল (শুক্রবার, ২৭ ডিসেম্বর) দুপুরে জুমার নামাজের পর থেকে ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করে অবস্থান কর্মসূচি করছে ইনকিলাব মঞ্চ। কনকনে শীতের রাতেও তারা শাহবাগে অবস্থান করে।

মন্তব্য (০)





image

জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

নিউজ ডেস্কঃ পুলিশ মহা পরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির আ...

image

‎নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় জাতিসংঘের জোরালো সমর্থন চেয়...

নিউজ ডেস্কঃ বৈশ্বিক সংঘাত, অর্থনৈতিক অস্থিতিশীলতা, জ্বা...

image

পরীক্ষার্থীদের বিক্ষোভে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে ...

নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন স্থানে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্...

image

‎দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনাপ্রধান

নিউজ ডেস্কঃ ক্যান্টনমেন্টসহ দেশের যেসব স্থানে সেনা অবস্...

image

নতুন ভোটার হওয়ার সময় সীমা জানাল ইসি

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নতুন ভোটার ত...

  • company_logo