• জাতীয়

২০২৭ সালের ডিসেম্বরে তিস্তা প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ  তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো অপশক্তি ষড়যন্ত্রের চেষ্টা করলে তাদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, ষড়যন্ত্রে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

একই সঙ্গে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে প্রধানমন্ত্রীকে দিয়ে বহুল প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনার আনুষ্ঠানিক উদ্বোধনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে তিস্তা ব্যারেজ এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ফরহাদ হোসেন আজাদ বলেন, তিস্তাকে নিয়ে দেশে-বিদেশে নানা ধরনের আলোচনা হচ্ছে। এ পরিস্থিতিতে কোনো অপশক্তি যদি সরকারের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হয়ে তিস্তাকে ঘিরে আরও সুদূরপ্রসারী ষড়যন্ত্রের চেষ্টা করে, তাহলে তাদের ছাড় দেওয়া হবে না। ষড়যন্ত্রে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পের সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) প্রতিবেদন তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইতোমধ্যে সম্মতি জানিয়ে সংশ্লিষ্ট নথিতে স্বাক্ষর করেছেন। অর্থমন্ত্রী দেশে ফেরার পর আগামী সপ্তাহে স্বাক্ষর করলে পরবর্তী প্রক্রিয়া এগিয়ে নেয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন চূড়ান্ত হওয়ার পর উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরির জন্য বিদেশি বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে। এ প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় ৯ থেকে ১০ মাস সময় লাগতে পারে। এরপর শুরু হবে দরপত্র প্রক্রিয়া।

প্রতিমন্ত্রী জানান, এসব ধাপ সম্পন্ন করে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে প্রধানমন্ত্রীকে দিয়ে তিস্তা মহাপরিকল্পনার আনুষ্ঠানিক উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

 

মন্তব্য (০)





image

অন্য বিমানে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের সঙ্গ ছাড়েননি প...

১

নিউজ ডেস্কঃ  জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে যান...

image

বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার খবর ভিত্তিহীন: জাপান

২

নিউজ ডেস্কঃ  জাপান সরকার বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্ম...

image

‎তাহসিফের মৃত্যু ঘিরে রহস্যের জট খুলছে, খোঁজ মিলেছে মোটরস...

৩

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরখানে তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমানব...

image

খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক: স্বচ্ছতা ও জব...

৪

‎নিউজ ডেস্কঃ খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স বাধ্যতামূল...

image

‎বিকল্প ও উদীয়মান শ্রমবাজারে দক্ষ কর্মী পাঠাতে সর্বোচ্চ ...

৫

নিউজ ডেস্কঃ বৈশ্বিক শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থা...

  • company_logo