• লিড নিউজ
  • জাতীয়

অবসরে গেলেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ দেশের বিচার বিভাগের শীর্ষ পদ থেকে শনিবার (২৭ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে অবসরে গেলেন ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। সংবিধান অনুযায়ী ৬৭ বছর পূর্ণ হওয়ায় তিনি বিচারিক জীবনের ইতি টানলেন। ৫ আগস্টের ঐতিহাসিক পটপরিবর্তনের পর এক বিশেষ মুহূর্তে তিনি বিচার বিভাগের অভিভাবক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

‎১৯৫৮ সালের ২৮ ডিসেম্বর জন্ম নেওয়া ড. সৈয়দ রেফাত আহমেদ এক বছর সাড়ে চার মাস প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর গত বছরের ১০ আগস্ট যখন বিচার বিভাগে অস্থিরতা বিরাজ করছিল, তখন তিনি নিয়োগ পান। দেশের উচ্চ আদালতের ইতিহাসে তিনিই প্রথম বিচারক, যিনি হাইকোর্ট থেকে সরাসরি প্রধান বিচারপতি পদে আসীন হয়ে নজির গড়েছিলেন।

‎প্রধান বিচারপতি হলেন জুবায়ের রহমান চৌধুরী
‎সৈয়দ রেফাত আহমেদের আইন পেশার শুরু ১৯৮৪ সালে জেলা আদালত থেকে। ১৯৮৬ সালে তিনি হাইকোর্ট এবং ২০০২ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। এরপর ২০০৩ সালে হাইকোর্টের অতিরিক্ত বিচারক এবং ২০০৫ সালে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পান। দীর্ঘ দুই দশকের বিচারিক জীবনে তিনি বহু গুরুত্বপূর্ণ রায় ও আইনি সংস্কারের সঙ্গে যুক্ত ছিলেন।

‎ড. সৈয়দ রেফাত আহমেদের বিদায়ের পর দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আগামীকাল রোববার (২৮ ডিসেম্বর) তিনি নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন। বিদায়ী প্রধান বিচারপতির রেখে যাওয়া সংস্কার কাজ এবং বিচার বিভাগের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় নতুন প্রধান বিচারপতি কী ভূমিকা রাখেন, এখন সেটিই দেখার বিষয়।

মন্তব্য (০)





image

দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩২ হাজার ৩৩২ মেগাওয়াট

নিউজ ডেস্ক : দেশে বিদ্যুৎ উৎপাদনের মোট সক্ষমতা বর্তমানে ৩২ হাজার ৩৩২ মেগ...

image

স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্যাকে সত্য, সত্যকে মিথ্যা হিসেবে উপস...

নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বৃহস্পতিবার (২ এপ্রিল...

image

গণভোটসহ অন্তর্বর্তী সরকারের জারি করা ১১ অধ্যাদেশ বাতিলের ...

নিউজ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে গণভোটসহ...

image

দেশে আড়াই লাখ টন জ্বালানি তেল মজুত রয়েছে: জ্বালানি বিভাগ

নিউজ ডেস্ক : দেশে বর্তমানে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে, ফলে জ্বালানি সরবরাহ পর...

image

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে নিয়োগ পেলেন সাইয়েদ বিন আব...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের যুব কর্মসংস্থান বিষ...

  • company_logo