• লিড নিউজ
  • জাতীয়

‎দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে চমৎকার পরিবেশ বিরাজমান: ধর্ম উপদেষ্টা ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য বর্তমানে চমৎকার পরিবেশ বিরাজমান। অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসন সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।

‎শুক্রবার সাতকানিয়া ডায়াবেটিস হাসপাতালের ২২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা এ কথা বলেন।

‎ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন বলেন, দায়িত্ব পালনকালীন আমি দেশের কল্যাণে নিজের শ্রম ও মেধা দিয়ে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করেছি। আগামী ১২ ফেব্রুয়ারি ইনশাআল্লাহ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী, জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান এবং চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হকসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।

‎অনুষ্ঠানে সাতকানিয়া ডায়াবেটিস হাসপাতালের দীর্ঘদিনের সেবামূলক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা এবং কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি প্রদানের মধ্য দিয়ে শেষ হয়।

মন্তব্য (০)





image

জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

নিউজ ডেস্কঃ পুলিশ মহা পরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির আ...

image

‎নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় জাতিসংঘের জোরালো সমর্থন চেয়...

নিউজ ডেস্কঃ বৈশ্বিক সংঘাত, অর্থনৈতিক অস্থিতিশীলতা, জ্বা...

image

পরীক্ষার্থীদের বিক্ষোভে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে ...

নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন স্থানে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্...

image

‎দেশের যেখানে সেনা অবস্থান, সেখানে হবে বৃক্ষরোপণ: সেনাপ্রধান

নিউজ ডেস্কঃ ক্যান্টনমেন্টসহ দেশের যেসব স্থানে সেনা অবস্...

image

নতুন ভোটার হওয়ার সময় সীমা জানাল ইসি

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নতুন ভোটার ত...

  • company_logo