• গণমাধ্যম

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘HEAT ATF Sub-Project Proposal Submission’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের গবেষণা প্রস্তাবনা জমাদানকারী শিক্ষকদের অংশগ্রহণে ‘HEAT ATF Sub-Project Proposal Submission’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের জরুরি কাজে ক্যাম্পাসের বাইরে অবস্থান করায় মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আশা করছি, অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দ এই কর্মশালার মাধ্যমে গবেষণা প্রস্তাবনা প্রণয়নে বাস্তবভিত্তিক ও অভিজ্ঞতালব্ধ জ্ঞান অর্জন করতে পারবেন এবং তা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এ সফলভাবে জমা দিতে সক্ষম হবেন। আমাদের বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষক ইতোমধ্যে এই প্রকল্পে সফলতা অর্জন করেছেন। তারা তাঁদের অভিজ্ঞতা সহকর্মীদের সঙ্গে শেয়ার করবেন—এতে পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে সবাই উপকৃত হবেন বলে আমি বিশ্বাস করি।”
তিনি কর্মসূচির সার্বিক সফলতা কামনা করেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি ও রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ.এইচ.এম. কামাল।

অনলাইনে যুক্ত হয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মিজানুর রহমান। রিসোর্স পার্সন হিসেবে আরও উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মো. রফিকুল আমীন—যাঁরা উভয়েই বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্পপ্রাপ্ত শিক্ষক।

ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন। উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহা।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহিদ সম্প...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসি...

image

পদ্মার বুকে দেশবরেণ্য সাংবাদিকদের অংশগ্রহণে প্রাণবন্ত মিল...

মাদারীপুর প্রতিনিধি : নীল আকাশ, টলমল পদ্মার জল আর শীতল বাতাস...

image

‘অর্থকণ্ঠ’ ও ‘বিজনেস আমেরিকা’র যৌথ উদ্যোগে স্বপ্নজয়ী নারী...

নিজস্ব প্রতিবেদকঃ দেশের শীর্ষস্থানীয় অর্থ-শিল্প-বাণিজ্য...

image

চন্দনাইশ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি জাহাঙ্গীর চ...

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের চন্দনাইশ প্রেসক্লাবের ...

image

নোয়াবের নতুন সভাপতি মতিউর রহমান চৌধুরী

নিউজ ডেস্ক : সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন...

  • company_logo