• সমগ্র বাংলা

ফরিদপুরে চাঞ্চল্যকর শিশু জায়ান হত্যা: আসামি ইউনুচের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় চাঞ্চল্যকর সাত বছর বয়সী শিশু জায়ান রহমান হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া প্রতিবেশী ইউনুচ মোল্যার (৪৫) চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে ফরিদপুর ৯নং আমলী আদালতের বিচারক আনারুল আসিফ এই রিমান্ড মঞ্জুর করেন। এদিন সকালে ইউনুচ মোল্যাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরআগে মামলার তদন্ত কর্মকর্তা (আইও) আলফাডাঙ্গা থানার এসআই সুজন বিশ্বাস আসামির ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। শুনানি শেষে বিচারক তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য , গত ২০ নভেম্বর উপজেলার পাকুড়িয়া গ্রামের গ্রীস প্রবাসী পলাশ মোল্যার শিশুপুত্র জায়ান রহমানের মরদেহ বাড়ির পাশের একটি ঝোপঝাড়ের মধ্য থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এরপর শিশুটির মা সিনথিয়া বেগম অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ​মামলার তদন্তে নিহত শিশু জায়ানের গলায় পাওয়া রশিটি গুরুত্বপূর্ণ সূত্র হয়ে ওঠে। পুলিশ তদন্ত করে জানতে পারে, ঘটনার কিছুদিন আগে প্রতিবেশী ইউনুচ মোল্যা পার্শ্ববর্তী টাবনী বাজারের মফিজ খানের মুদি দোকান থেকে ওই রশির সঙ্গে মিল থাকা একটি রশি ক্রয় করেছিলেন। এই তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউনুচ মোল্যা রশি কেনার বিষয়টি অস্বীকার করায় পুলিশের সন্দেহ আরও জোরালো হয়। এরপর গত ২৫ নভেম্বর ইউনুচ মোল্যাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

মন্তব্য (০)





image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

১

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

image

যশোরের শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...

image

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

৩

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...

image

স্বামীর ওপর অভিমান: সন্তানকে গলায় ফাঁস দিয়ে ভিডিও ফাঁদ,...

৪

ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...

image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

৫

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

  • company_logo