ছবিঃ সিএনআই
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার উত্তর কাঞ্চনা এলাকা থেকে একটি বিরল প্রজাতির পরিযায়ী শকুন হিমালয়ান গৃধিনী উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে স্থানীয়রা শকুনটিকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে বন বিভাগকে খবর দেন।
বন বিভাগ জানায়, প্রতিকূল পরিবেশ, খাদ্যসংকট ও আবাসস্থলের অভাবে বাংলাদেশে শকুন প্রায় বিলুপ্তির পথে। শীত মৌসুমে ভারত, নেপাল, ভুটান ও তিব্বতের পাহাড়ি অঞ্চল থেকে হিমালয়ান গৃধিনী শকুন দক্ষিণে নেমে আসে এবং কখনও বাংলাদেশেও দেখা যায়।
এ শকুনের দৈর্ঘ্য সাধারণত ৯৫–১২৫ সেন্টিমিটার, আর ডানার বিস্তার ২.৫০ থেকে ৩.১০ মিটার পর্যন্ত হয়ে থাকে।
উদ্ধারের সময় শকুনটির অবস্থা মাদার্শা বন রেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল হোসেন বলেন, “দীর্ঘ পথ উড়ে এসে খাবারের অভাবে শকুনটি ক্লান্ত হয়ে মাটিতে পড়ে যায়। খবর পেয়ে আমরা উদ্ধার করি। প্রায় আট কেজি ওজনের শকুনটির ডান পা নেই। খাবার দেওয়ার পর এখন মোটামুটি স্থিতিশীল হলেও উড়তে পারছে না।”
চিকিৎসার জন্য সাফারি পার্কে তিনি আরও জানান, শকুনটিকে বুধবার কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কের বন্যপ্রাণী হাসপাতালে পাঠানো হবে। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যা শেষে সুস্থ হলে পুনরায় প্রকৃতিতে অবমুক্ত করা হবে।
পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...
ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...
বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

মন্তব্য (০)