• সমগ্র বাংলা

কালীগঞ্জে আলোর পথ ফুটবল টুর্নামেন্টের যাত্রা শুরু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল’-এই অনুপ্রেরণামূলক স্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে শুরু হয়েছে আলোর পথ ফুটবল টুর্নামেন্ট। তরুণদের সুস্থ বিনোদন ও ক্রীড়াচর্চায় আগ্রহী করে তুলতে আলোর পথ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর উচ্চ বিদ্যালয় মাঠে।

টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ কায়সার হামিদ। এ সময় তিনি বলেন, “তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত ফুটবল চর্চাই পারে আগামী দিনের দক্ষ ও শৃঙ্খলাবান খেলোয়াড় গড়ে তুলতে। এমন আয়োজন দেশের ফুটবলের জন্য নিঃসন্দেহে আশাব্যঞ্জক।”

উদ্বোধনী দিনে অনুষ্ঠিত ম্যাচে মুখোমুখি হয় দোলান বাজার একাদশ ও জাংগালিয়া ইউনিয়ন ফুটবল একাদশ। এ ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম। 

তিনি বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি সামাজিক মূল্যবোধ গঠনের অন্যতম শক্তিশালী উপায়। এ ধরনের স্থানীয় টুর্নামেন্ট গ্রামের প্রতিভাবান খেলোয়াড়দের তুলে ধরার সুযোগ করে দেয়। প্রশাসনের পক্ষ থেকে ক্রীড়াঙ্গনের এমন উদ্যোগে সবসময় সহযোগিতা থাকবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোর পথ ফাউন্ডেশনের উপদেষ্টা ও যুক্তরাষ্ট্রপ্রবাসী মাহফুজুর রহমান তুহিন। 

এছাড়াও অনুষ্ঠানে দেশের সাবেক একাধিক জাতীয় ক্রীড়াবিদ, স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন।

 

আয়োজকদের প্রত্যাশা, এই টুর্নামেন্ট নতুন খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তরুণ সমাজকে দেশপ্রেম, শৃঙ্খলা ও সুস্থ জীবনচর্চার পথে উদ্বুদ্ধ করবে।

খেলায় জাংগালিয়া ইউনিয়ন ফুটবল একাদশকে ২-০ গোলে পরাজিত করে দোলান বাজার একাদশ।

মন্তব্য (০)





image

লোহাগড়ায় যুবদল নেতাকে ‘ফাঁসাতে’ অপকৌশল, পতিত আওয়ামী লীগের...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় কাশিপুর ইউনিয়ন যুবদলের স...

image

মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সিভিল স...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্ল...

image

সরিষাবাড়ী খাদ্য গুদামে সিন্ডিকেটের থাবা, তদন্তের আশ্বাস জ...

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলা খাদ্য গুদাম...

image

মানিকগঞ্জের যমুনা ও পদ্মায় নৌপথে চাঁদাবাজি ও হয়রানির প্রত...

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ধুল...

image

শহীদদের অসম্পূর্ণ মিশন সম্পন্ন করে তবেই আমরা তৃপ্তিভোজন ক...

ময়মনসিংহ প্রতিনিধি: ইতিহাসকে যখন আমরা সামনে রাখব এবং চেতনাটা...

  • company_logo