• গণমাধ্যম

‎ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভোটগ্রহণ চলছে

  • গণমাধ্যম

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ উৎসবমুখর পরিবেশে ঢাকায় কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। 
‎
‎রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টায় এ ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত।
‎
‎সরেজমিনে দেখা গেছে, ডিআরইউর সদস্যরা লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। 
‎
‎এবারের ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এম এ আজিজ। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৯৫২ জন।
‎
‎কে কোন পদে লড়ছেন?
‎সভাপতি পদে প্রার্থীরা হলেন- আবু সালেহ আকন, মো. রোকন-উজ-জামান, মুরসালিন নোমানী এবং তৌহিদুল ইসলাম মিন্টু।
‎
‎সহ-সভাপতি পদে লড়ছেন হালিম মোহাম্মদ ও মেহদী আজাদ মাসুম। সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা হলেন- মাহমুদুল হাসান, মঈনুল আহসান, এবং মাইনুল হাসান সোহেল।
‎
‎যুগ্ম সম্পাদক পদে মো. জাফর ইকবাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অর্থ সম্পাদক পদে প্রার্থীরা হলেন- নিয়াজ মাহমুদ সোহেল ও সাখাওয়াত হোসেন সুমন।
‎
‎সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন- আকতারুজ্জামান, এম এম জসিম, মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), সাঈদ শিপন, সোলাইমান সালমান ও সুশান্ত কুমার সাহা।
‎
‎দপ্তর সম্পাদক পদে মো. রাশিম (রাশিম মোল্লা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নারী বিষয়ক সম্পাদক পদে প্রার্থীরা হলেন- জান্নাতুল ফেরদৌস পান্না ও নার্গিস জুঁই।
‎
‎প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিজান চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেলোয়ার হোসেন মহিন এবং মাহমুদ সোহেল। ক্রীড়া সম্পাদক পদের জন্য লড়ছেন ওমর ফারুক রুবেল ও মাকসুদা লিসা। সাংস্কৃতিক সম্পাদক পদে মো. মনোয়ার হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
‎
‎আপ্যায়ন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- আমিনুল হক ভূইয়া এবং মো. সলিম উল্লা (এস ইউ সেলিম)। কল্যাণ সম্পাদক পদে রফিক মৃধা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
‎
‎এ ছাড়া কার্যনির্বাহী সদস্য (৭টি) পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন- মোহাম্মদ নঈমুদ্দীন, আল-আমিন আজাদ, আলী আজম, মো. মাহফুজুর রহমান, মো. আব্দুল আলীম, মো. আকতার হোসেন, মো. মাজাহারুল ইসলাম, মো. রেজাউর রহিম, সুমন চৌধুরী এবং সৈয়দ আখতার সিরাজী।

মন্তব্য (০)





image

পাবনায় বিএনপি-আ.লীগ সংঘর্ষে উত্তপ্ত বেড়া, সাংবাদিকের ক্যা...

১

পাবনা প্রতিনিধি : ‎পাবনার বেড়ায় বিএনপি ও কার্যক্রম নিষিদ...

image

বর্ণাঢ্য আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে এনপিবি নিউজের প্রথম বর্ষপ...

২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ বর্ণাঢ্য আয়োজন, আলোচনা সভা ও কেক ক...

image

ঠাকুরগাঁওয়ে গণমাধ্যমকর্মীদের নিয়ে এনপিবি নিউজের প্রথম বর্...

৩

ঠাকুরগাঁও প্রতিনিধি: সত্য সরাসরি সবার আগে’ এই স্লোগানক...

image

বিশেষ সম্মাননায় ভূষিত সাংবাদিক সোয়েব সিকদার

৪

নিজস্ব প্রতিবেদকঃ সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ &...

image

মুক্তাগাছা প্রেস ক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৫

ময়মনসিংহ প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে ১ নভেম্বর ২০২৬ ময়...

  • company_logo