• সমগ্র বাংলা

টংগী–কালীগঞ্জ–ঘোড়াশাল আঞ্চলিক সড়ক ফোর লেনের দাবিতে কালীগঞ্জে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে টংগী–কালীগঞ্জ–ঘোড়াশাল আঞ্চলিক সড়ককে ফোর লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে কালীগঞ্জ উপজেলার বাইপাস মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. খায়রুল হাসান।

বক্তব্যে তিনি বলেন, “টংগী থেকে ঘোড়াশাল পর্যন্ত এই সড়কটি ফোর লেনে উন্নীত হলে রাজধানীর সঙ্গে গাজীপুর ও আশপাশের অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসবে। এতে জনদুর্ভোগ কমবে এবং ব্যবসা-বাণিজ্য ও শিল্পাঞ্চল কেন্দ্রিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।”

মানববন্ধনে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মো. আফতাব উদ্দিন এবং সঞ্চালনা করেন কালীগঞ্জ পৌর জামায়াতের মো. হামিমুল এহসান।

এ সময় বক্তব্য রাখেন জামায়াতের সাবেক উপজেলা আমীর মো. মোখলেছুর রহমানসহ জেলা, উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড জামায়াতের নেতৃবৃন্দ।

আয়োজকেরা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে স্থানীয় মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তাই দ্রুত ফোর লেনে উন্নীত করার জন্য সরকারের কাছে আহ্বান জানান তারা।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo