• সমগ্র বাংলা

আ’লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির নিন্দা জানিয়ে ঈশ্বরগঞ্জে নবীন দলের প্রতিবাদ মিছিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : আওয়ামী লীগের ঘোষিত আগামী ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নবীন দলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১২ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা সদরের প্রধান সড়ক থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হারুয়া বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে অংশ নেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শতাধিক নবীন দলের নেতাকর্মী।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা নবীন দলের সভাপতি আশিক আহাম্মদ। তিনি বলেন, দেশের চলমান শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগ একটি অরাজনৈতিক ও বিশৃঙ্খল পরিকল্পনা হাতে নিয়েছে। তথাকথিত ‘লকডাউন’ কর্মসূচির মাধ্যমে তারা জনদুর্ভোগ সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। নবীন দল এ ধরনের অপচেষ্টার তীব্র নিন্দা জানায়।

তিনি আরও বলেন, আমরা গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করি, কিন্তু যারা বিশৃঙ্খলার মাধ্যমে রাষ্ট্রীয় স্থিতিশীলতা ভাঙতে চায়, তাদের বিরুদ্ধে জনগণকেই ঐক্যবদ্ধ হতে হবে।

এ সময় বক্তারা আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে দেশের উন্নয়নবিরোধী চক্রান্ত হিসেবে আখ্যায়িত করেন এবং যেকোনো নৈরাজ্য, ষড়যন্ত্র ও সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন। সর্বশেষে দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্র রক্ষায় নবীন দলের নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা নবীন দলের আহ্বায়ক শাহিনূল ইসলাম কাঞ্চন, সদস্য সচিব মামুন মিয়া মাসুম, যুগ্ম আহ্বায়ক শামীম মিয়া, বায়েজিদ মিয়া, সাজু, মামুন, ইমরানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo