• সমগ্র বাংলা

বরুড়ায় ২৯ পিস ইয়াবাসহ যুবক আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা বাজার এলাকায় স্থানীয় জনগণের সহায়তায় ২৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ নুর আলম (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১১ মার্চ ২০২৬) রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে বরুড়া থানার ডিউটি অফিসারের মাধ্যমে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে খবর পাওয়া যায় যে, উপজেলার ১২নং আড্ডা ইউনিয়নের খারুল এলাকায় মামুনের কম্পিউটার টাইপ দোকানের সামনে এক ব্যক্তিকে ইয়াবাসহ স্থানীয় লোকজন আটক করে রেখেছে।

খবর পেয়ে বরুড়া থানার পুলিশ বিষয়টি অফিসার ইনচার্জকে অবগত করে তার নির্দেশনায় সঙ্গীয় ফোর্সসহ রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে। সেখানে স্থানীয় জনগণের হেফাজতে থাকা নুর আলমকে আটক অবস্থায় দেখতে পায় পুলিশ। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির কোচর থেকে একটি কালো পলিথিনে রাখা ২৯ পিস অর্ধ-গলিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ডিজিটাল যন্ত্রে পরিমাপ করে এর ওজন প্রায় ২.১ গ্রাম পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবা জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুর আলম জানায়, সে দীর্ঘদিন ধরে চাঁদপুর ও কুমিল্লা জেলার বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বরুড়ার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল।

বরুড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার সরকার বলেন,  এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। ১১ মার্চ (বুধবার) সকাল ১১টায় আসামিকে কুমিল্লা আদালতে পাঠানো হলে আদালতের নির্দেশে তাকে কুমিল্লা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo