• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জে ৩৬ ঘন্টায় আওয়ামী লীগের ৪৫ নেতাকর্মী গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান থেকে গত ৩৬ ঘণ্টায় দলীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৪৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত তাদের গ্রেফতার করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

তিনি বলেন, ১৩ নভেম্বরের লকডাউন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা করেছিল গ্রেফতাররা। এদের মধ্যে আড়াইহাজার থেকে গ্রেফতার ৮ জন পেট্রোল, ককটেল, টায়ার, গ্যাসলাইট ও লাঠিসোঁটা হাতে নিয়ে সরকারি স্থাপনা ও যানবাহনে অগ্নিসংযোগের প্রস্তুতি নিচ্ছিল। পরে তাদের হাতেনাতে ধরতে সক্ষম হই।

এছাড়া বাকি গ্রেফতাকৃতরা নাশকতা পরিকল্পনা করার পাশাপাশি অনেককেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দায়েরকৃত মামলায় গ্রেফতার করা হয়েছে। তাদের নারায়ণগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে

এদিকে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে যেনো কোনো বিশৃঙ্খলার ঘটনা না ঘটে তাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে শুরু করে জেলার বিভিন্ন সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। কাউকে সন্দেহভাজন মনে হলেই তল্লাশি করা হচ্ছে। মানুষের জানমাল নিরাপত্তায় পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পা...

image

প্লাস্টিক বর্জন, মাদককে ‘না’, জাবিপ্রবি ছাত্রদলের লিফলেট ...

২

জামালপুর প্রতিনিধি: প্লাস্টিকের ব্যবহার বর্জন ও মাদকের বিরুদ...

image

পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দুই নেতা গ্...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত জেলা আওয়াম...

image

পাবনায় নারী-শিশুসহ ১১ জনকে কামড়ে আহত করলো পাগলা শিয়াল

৪

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়...

image

মানিকগঞ্জের হরিরামপুরে ৫ কোটি টাকার তিন সড়কের ভিত্তিপ্রস্...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্...

  • company_logo