• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জে পুলিশের ওপর হামলা ও অস্ত্র ছিনিয়ে নেয়ার ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে দায়িত্ব পালন করার সময় পুলিশের একজন সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) ছিনতাই ও অস্ত্র লুটের ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ মার্চ) রাত সোয়া এগারোটায় এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী। 

তিনি জানান, বন্দরের সোনাকান্দার বেপারীপাড়ার এলাকা থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তাকে গ্রেপ্তার করা হয়। অস্ত্র উদ্ধারেও অভিযান অব্যাহত আছে। জেলা পুলিশের পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও চলছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. মিশাল। ৩০ বছর বয়সী মিশাল নগরীর দেওভোগ পানির ট্যাংক এলাকার প্রয়াত মিজানুর রহমানের ছেলে।

এর আগে সকাল পৌনে ৬টার দিকে বঙ্গবন্ধু সড়কের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে ছিনতাইয়ের শিকার হন সহকারী উপপরিদর্শক (এএসআই) লুৎফর রহমান। তিনি সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত ছিলেন।

সকালে অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার বলেন, “লুৎফর রহমান অন-ডিউটিতে ছিলেন। দায়িত্ব পালনের সময় তিনি টয়লেট ব্যবহারের জন্য গেলে টিম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তার সঙ্গে নিজের মোটরসাইকেলও ছিল। “পথে তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে তার সঙ্গে থাকা সরকারি পিস্তলটি লুট করে নিয়ে যায়।” ঘটনার সময় ওই পুলিশ সদস্য পুলিশের পোশাকে ছিলেন বলেও জানান তাসমিন আক্তার।

স্থানীয়দের অভিযোগ, নিতাইগঞ্জ এলাকার এ অংশটিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগরভবন ও দুটি সরকারি হাসপাতাল থাকলেও পথচারীরা প্রায়ই এখানে ছিনতাইয়ের শিকার হন।

মন্তব্য (০)





image

ওমরাহ পালনে যাওয়ার পথে ফরিদপুরের মা ও দুই সন্তান নিহত, আ...

ফরিদপুর প্রতিনিধি : সৌদি আরবে ওমরাহ হজ পালন করতে যাওয়ার পথে...

image

চুয়াডাঙ্গার ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ...

image

পাবনায় দুদকের মামলায় স্ত্রী ও বাবা সহ সহকারী খাদ্য পরিদর...

পাবনা প্রতিনিধি : দুর্নীতি ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে...

image

ঈশ্বরগঞ্জে দাখিল পরীক্ষার ফল নিয়ে শঙ্কায় শিক্ষার্থীর আত্ম...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আমদানীকৃত ১২ কার্টন ইলিশ জব্দ

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল স্থলবন্দর দিয়ে সাদা মাছের ঘোষণা ...

  • company_logo