• সমগ্র বাংলা

চাটমোহরে গ্রামবাসীর দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে কাঠের সেতু নির্মিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

​পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের খন্দবাড়িয়া গ্রামবাসীর দীর্ঘদিনের যাতায়াতের কষ্ট লাঘবে নির্মিত হয়েছে একটি কাঠের সেতু। গ্রামবাসীর দীর্ঘদিনের দাবি একটি স্থায়ী কালভার্টের হলেও, বর্তমানের জরাজীর্ণ বাঁশের সাঁকোর বিকল্প হিসেবে সাময়িকভাবে এই সেতুটি নির্মাণ করা হয়েছে।

​জানা গেছে, খন্দবাড়িয়া গ্রামে যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল বাঁশের তৈরি একটি ভাঙা সাঁকো। যা দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হতেন বৃদ্ধ, শিশু ও স্কুলগামী শিক্ষার্থীরা। গ্রামবাসীর দাবির প্রেক্ষিতে সংশ্লিষ্ট দপ্তরে ইতিমধ্যে একটি স্থায়ী কালভার্ট নির্মাণের প্রস্তাব প্রেরণ করা হয়েছে। তবে সরকারি নিয়ম অনুযায়ী প্রস্তাব অনুমোদন ও টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কাজ শুরু হতে কিছুটা সময় সাপেক্ষ ব্যাপার। এমতাবস্থায়, মানুষের যাতায়াতের তাৎক্ষণিক ভোগান্তি কমাতে উপজেলা প্রশাসনের বিশেষ উদ্যোগে এই কাঠের সেতুটি নির্মাণ করা হয়েছে।

​এ বিষয়ে চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুসা নাসের চৌধুরী জানান, “খন্দবাড়িয়া গ্রামবাসীর দীর্ঘদিনের কষ্টের কথা বিবেচনা করে আমরা সাময়িকভাবে এই কাঠের সেতুটি নির্মাণ করে দিয়েছি। স্থায়ী কালভার্টের প্রস্তাবনাটি প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুততম সময়ে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে স্থায়ী নির্মাণ কাজ শুরু হবে।”

​তিনি আরও বলেন, “কাঠের সেতুটি যেহেতু একটি সাময়িক ব্যবস্থা, তাই এর স্থায়িত্ব রক্ষায় ভারী যানবাহন বা অতিরিক্ত মালামাল বহনে সকলকে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো। জনস্বার্থে নির্মিত এই সম্পদ রক্ষায় গ্রামবাসীর সহযোগিতা কাম্য।”

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo