• সমগ্র বাংলা

নওগাঁয় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: “দুর্যোগের প্রস্তুতিতে লড়ব,তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্য নিয়ে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সদর উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইবনুল আবেদীন। আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশেকুর রহমান, জেলা প্রেস ক্লাবের সভাপতি রায়হান আলম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন। এছাড়াও কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম, যুব কর্মকর্তা আব্দুল মান্নান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মাহবুবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ বেসরকারি সংস্থা রেড ক্রিসেন্ট, স্কাউট সদস্যরা অংশ নেয়। এসময় অতিথিরা বলেন দুর্যোগ কোন সময় আসবে তার কোন নিশ্চয়তা নেই তাই দুর্যোগ প্রস্তিুতির বিভিন্ন কলাকৌশল আগে থেকেই রপ্ত করার কোন বিকল্প নেই। তাই তাৎক্ষণিক ভাবে যে কোন দুর্যোগ মোকাবেলা করতে এমন আয়োজনের শিক্ষনীয় বিষয়গুলো সব সময় স্মরণে রাখার আহ্বান জানানো হয়।

মন্তব্য (০)





image

ইসলামপুরের ইউএনওর বিরুদ্ধে প্রটোকল লঙ্ঘনের অভিযোগ তোললেন ...

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর উপজেলা নির্বাহী কর্...

image

শার্শায় যৌথ অভিযানে ২শ' লিটার ডিজেল জব্দ, দুইজনকে জরিমানা

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় জহ...

image

মাদক, মানব পাচার ও অনলাইন জুয়া প্রতিরোধে শিগগিরই বিশেষ অভ...

কক্সবাজার  প্রতিনিধি :কক্সবাজারের টেকনাফসহ দেশের ঝুঁকিপ...

image

ঈশ্বরগঞ্জে চোরের উৎপাতে অতিষ্ঠ হয়ে বাড়িঘর ভাঙচুর করল এলাক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

নড়াইলে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের উপহার বিতরণ

নড়াইল প্রতিনিধি : নড়াইলে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে উপহার সা...

  • company_logo