• সমগ্র বাংলা

রাণীনগরে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে রমজানের তাৎপর্য ও কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণে রোজাদারের ভূমিকা বিষয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং খট্টেশ^র রাণীনগর ইউনিয়ন শাখার আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং খট্টেশ^র রাণীনগর ইউনিয়ন শাখার আমীর মো: ফারুক-এ-আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কর্ম পরিষদের সদস্য মো: খবিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শুরা সদস্য ও আসন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তফা ইবনে আব্বাস, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাণীনগর শাখার আমীর ও আসন্ন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ডা: মো: আনজীর হোসেন, সেক্রেটারী মো: শামীনুর ইসলাম (শামীম)। এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা ও ইউনিয়ন এবং তার অঙ্গসংগঠনের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষরা অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে ইফতার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন নওগাঁ-৬ আসনসহ দেশজুড়ে জনগণের ভোটে জামায়াত প্রার্থী নির্বাচিত হলেও সরকারি ভাবে বিজয়ী হতে দেওয়া হয়নি। তবুও জামায়াতে ইসলামী মহান আল্লাহর পথে ইসলাম প্রচারের কাজ অব্যাহত রাখবে। জনগণের আমানত জামায়াত কখনো খেয়ানত করবে না। একসময় জনগণের ভুল ভাঙ্গবেই। তাই আগামী উপজেলা পরিষদ ও স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতের প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করে ইনসাফের সমাজ বিনির্মাণে সহযোগিতা করতে তিনি সবার প্রতি আহ্বান জানান।

মন্তব্য (০)





image

টেকনাফের গহীন পাহাড়ে র‍্যাবের সাঁড়াশি অভিযান: অপহৃত ৩ ভিক...

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফের গহীন পাহাড়ে র‍্যাবের ...

image

রাণীনগরে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক শ্রীদাম কুমা...

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে স্কুলের কমন রুমে একা পেয়ে এ...

image

লালমনিরহাটে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো, ত্রাণ মন্ত্রীর হস্তক...

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর...

image

পাবনায় চাঁদাবাজির অভিযোগে এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নেতাকে...

পাবনা প্রতিনিধি : ‎পহেলা বৈশাখী উৎসব উপলক্ষে বসা কল...

image

জামালপুরে শিশু পরিচর্যা কেন্দ্র স্থাপন বিষয়ে আলোচনা সভা

জামারপুর প্রতিনিধি : জামালপুরে শিশু পরিচর্যা কেন্দ্র স্থাপন বিষয়ে আলোচনা...

  • company_logo