• লিড নিউজ
  • শিক্ষা

‎মালদ্বীপে বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা খোলার প্রস্তাব

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দ্বিপাক্ষিক শিক্ষা সহযোগিতা জোরদার ও মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের অংশ হিসেবে মালদ্বীপ সরকার দেশটিতে বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা খোলার প্রস্তাব দিয়েছে।

‎ঢাকায় প্রাপ্ত এক বার্তায় জানানো হয়, মালেতে আজ বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম এবং মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন মন্ত্রী ড. আলী হায়দার আহমেদের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়।

‎বৈঠকে উভয় পক্ষ উচ্চশিক্ষা, কারিগরি শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং মানবসম্পদ বিকাশে বিদ্যমান অংশীদারিত্ব আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন।

‎মালদ্বীপের মন্ত্রী আহমেদ বাংলাদেশে শিক্ষা খাতে অগ্রগতি ও অবদানের প্রশংসা করেন। তিনি আরও কিছু সহযোগিতার ক্ষেত্র প্রস্তাব করেন, যার মধ্যে রয়েছে-বাংলাদেশে শিক্ষার সুযোগ তুলে ধরতে শিক্ষা মেলা আয়োজন, মালদ্বীপের চিকিৎসা শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ সম্প্রসারণ এবং বাংলাদেশি দক্ষতার মাধ্যমে কারিগরি ও পেশাগত প্রশিক্ষণ(টিভিইটি) কার্যক্রম পরিচালনা।

‎হাইকমিশনার ড. নাজমুল ইসলাম বলেন, উচ্চশিক্ষার আঞ্চলিক কেন্দ্র হিসেবে বাংলাদেশ সুপ্রতিষ্ঠিত এবং পারস্পরিক আস্থা, স্বার্থ ও মূল্যবোধের ভিত্তিতে মালদ্বীপের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে ঢাকা প্রস্তুত।

‎তিনি পর্যটন ব্যবস্থাপনায় বাংলাদেশি প্রতিষ্ঠান এবং মালদ্বীপের পেশাদারদের মধ্যে সহযোগিতার সম্ভাবনার কথাও তুলে ধরেন।

‎দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা এবং টেকসই অগ্রগতি প্রচার করার উদ্দেশ্যে উভয়পক্ষ শিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা বৃদ্ধির জন্য বাস্তব পদক্ষেপ নেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে।

মন্তব্য (০)





image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

image

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দ...

নিউজ ডেস্কঃ সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক...

  • company_logo