• শিক্ষা

বাকৃবির দুই হলের শিক্ষার্থীদের অংশগ্রহণে ছাত্রদলের ইফতার

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাকৃবি প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব এর উদ্যোগে ঈশা খাঁ হল এবং শহীদ জামাল হোসেন হলের শিক্ষার্থীদের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (০১ মার্চ) হলের মাঠ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

ইফতারের পূর্বে মোনাজাত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া ও দেশের সকল শহীদের স্মরণে তাদের আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।  

এ এম শোয়াইব বলেন, দুই হলের শিক্ষার্থীরা ইফতারে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। ঈশা খাঁ হল এবং জামাল হোসেন হলের সকল ছাত্রের মধ্যে একটি সম্প্রীতির সম্পর্ক বজায় থাকবে এই ইফতারের মাধ্যমে। তারা নিজেদের ইফতার ভাগাভাগি করে খাবে এবং অন্য ধর্মের যারা আছে তারাও আমাদের ইফতারে আসছেন এবং এর মাধ্যমে পরস্পরের মধ্যে সহমর্মিতা এবং সম্প্রীতির সম্পর্ক বজায় থাকবে।

মন্তব্য (০)





image

রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধে সারা দেশের সঙ্গে রেল যোগা...

নিউজ ডেস্ক : রসিদ ছাড়াই যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতি...

image

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...

image

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সে...

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কা...

image

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, সম্ভাব্য সময় জানালো...

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

image

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দ...

নিউজ ডেস্কঃ সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক...

  • company_logo