ফাইল ছবি
নিউজ ডেস্কঃ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক শিক্ষার নতুন প্রজন্ম গড়ে উঠছে আর এ বিষয়ে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি এসময়ে বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে দেশের শ্রেণিকক্ষগুলোকে মাল্টিমিডিয়া ও তথ্যপ্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার।
আজ শুক্রবার (২০ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের সেমিনার ও বার্ষিক সভার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, দেশি-বিদেশি শিক্ষাবিদদের অংশগ্রহণে এই আলোচনা ফলপ্রসূ হবে এবং দেশের শিক্ষা খাতের উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।
শিক্ষামন্ত্রী জানান, আগের বাজেটের তুলনায় চলতি বছরের বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ শতাংশ রাখা হয়েছে। ভবিষ্যতে এই বরাদ্দ জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনাও রয়েছে। একই সঙ্গে বাংলাদেশ এআই খাতে বড় ধরনের বিনিয়োগের অপেক্ষায় রয়েছে বলে জানান তিনি।
তরুণ প্রজন্মকে দেশের প্রধান সম্পদ উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘বাংলাদেশে প্রচুর মানবসম্পদ রয়েছে। তবে এই সম্পদ অদৃশ্য বা অস্পর্শনীয়। একে দৃশ্যমান সম্পদে রূপান্তর করতে হবে।’
নিউজ ডেস্কঃ সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তা...
নিউজ ডেস্ক : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়...
নিউজ ডেস্কঃ ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী আদর্শ স্কুল অ্...
নিজস্ব প্রতিবেদক : সুবিধাবঞ্চিত পরিবারের মেয়েদের উচ্চমাধ্যমিক শিক্ষা নিশ্চিত ...

মন্তব্য (০)