• শিক্ষা

তরুণ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ডের প্রস্তাব

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ  শিক্ষার্থীদের শুধু চাকরিপ্রার্থী হিসেবে নয়, দক্ষ উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্যে তরুণদের উদ্ভাবনী উদ্যোগে উৎসাহিত করা, প্রশিক্ষণ প্রদান এবং আর্থিক সহায়তার মাধ্যমে স্বাবলম্বী করে তোলার বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।

সোমবার (১৬ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ড. মামুন বলেন, সরকার এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে শিক্ষার্থীরা শুধু চাকরির জন্য প্রস্তুত হবে না; বরং নিজেদের জ্ঞান, মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে। একজন উদ্যোক্তা নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ তৈরি করেন।

তরুণ উদ্যোক্তা সৃষ্টিতে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ডের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি সৃজনশীল অর্থনীতির বিকাশে মোট ৮০০ কোটি টাকার উদ্যোগের কথা বলা হয়েছে। এর মধ্যে ৩০০ কোটি টাকা সরাসরি বরাদ্দ এবং ৫০০ কোটি টাকা করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাত থেকে সংগ্রহের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচিসহ তরুণ উদ্যোক্তাদের জন্য ঋণ ও আর্থিক সহায়তার বিভিন্ন উদ্যোগ রয়েছে। উদ্যোক্তাদের অর্থনৈতিক চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজও ঘোষণা করা হয়েছে। তবে অর্থায়নের পাশাপাশি প্রশিক্ষণ, প্রযুক্তিগত জ্ঞান, পরামর্শ ও বাজারের সঙ্গে সংযোগ তৈরি করাও জরুরি।

বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা তুলে ধরে ইউজিসি সদস্য বলেন, বিশ্ববিদ্যালয়কে শুধু ডিগ্রি প্রদানের প্রতিষ্ঠানে সীমাবদ্ধ রাখলে চলবে না। শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবন ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা বিকাশে ইনোভেশন হাব, স্টার্টআপ সহায়তা এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর যোগাযোগ বাড়াতে হবে।

তিনি বলেন, বর্তমান বিশ্বে কর্মক্ষেত্রের চাহিদা দ্রুত পরিবর্তিত হচ্ছে। তাই একাডেমিক শিক্ষার পাশাপাশি তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, যোগাযোগ ও নেতৃত্বের দক্ষতা অর্জন করতে হবে শিক্ষার্থীদের। চাকরির অপেক্ষায় না থেকে নিজেদের উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সম্মানিত অতিথি ছিলেন ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান।

বিশেষ অতিথি হিসেবে বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়ামিন আর রশিদ। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

মন্তব্য (০)





image

সুবিধাবঞ্চিত মেয়েদের উচ্চশিক্ষায় ‘গো গার্লস স্কলারশিপ’ চা...

১

নিজস্ব প্রতিবেদক : সুবিধাবঞ্চিত পরিবারের মেয়েদের উচ্চমাধ্যমিক শিক্ষা নিশ্চিত ...

image

৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা

২

নিউজ ডেস্ক : মিয়াদ হোসাইন ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্...

image

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারীদের সংবাদ সম্মেলন

৩

নিউজ ডেস্কঃ নির্বাহী আদেশের সুপারিশ দ্রুত বাস্তবায়ন কর...

image

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার খাতা মূল্যায়নে কোডিং পদ্ধতি...

৪

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রথম বছর থে...

image

জবিতে আজানের সময় গান বন্ধ করতে বলায় সংঘর্ষ, আহত ছাত্রশক্ত...

৫

‎নিউজ ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ইশার আজানের সময় গান বন্ধ করতে ব...

  • company_logo